Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেনের মরণ কামড়ের পরেই শান্তি বৈঠকে বসল রাশিয়া, যুদ্ধ বন্ধ হওয়া অনিশ্চিত

ইউক্রেনের মরণ কামড়ের পরেই সোমবার দ্বিতীয় দফার শান্তি বৈঠকে বসল রাশিয়া। 

ইউক্রেনের মরণ কামড়ের পরেই শান্তি বৈঠকে বসল রাশিয়া, যুদ্ধ বন্ধ হওয়া অনিশ্চিত

শেষ আপডেট: 2 June 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের মরণ কামড়ের পরেই সোমবার দ্বিতীয় দফার শান্তি বৈঠকে বসল রাশিয়া। তুরস্কের সিরাগান প্রাসাদে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে দু সপ্তাহের ভিতর ফের দ্বিতীয়বার আলোচনার টেবিলে বসে। উল্লেখ্য, এই শান্তি বৈঠকের আগের দিনই ইউক্রেন মস্কোর বিমানঘাঁটিগুলি লক্ষ্য করে এক বড়সড় ড্রোন হামলা চালায়।

ইস্তানবুলে আলোচনার শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি বলেন, আরও যুদ্ধবন্দির মুক্তি হবে বলে আশা রাখেন। তাঁর দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক করার মালিক নন, কে ন্যাটোর সদস্য হবে বা কে হবে না। আসলে এই অজুহাতে উনি যুদ্ধের খিদে মেটাতে চান। ওদের লক্ষ্যকে শেষ করে দেওয়া উচিত। রাশিয়া আসলে আগ্রাসনবাদী। ন্যাটো যেন বুঝিয়ে দেয়, রাশিয়া এই যুদ্ধ থেকে কিছুই লাভ করতে পারবে না।

এদিনের শান্তি বৈঠকটি প্রায় ঘণ্টাখানেক ধরে চলে। ইউক্রেন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তুর্কি সরকারি সূত্র জানিয়েছে, বৈঠক শুরু হয়েছিল স্থানীয় সময় দুপুর ১টায়। মধ্যস্থ হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের গোয়েন্দা সংস্থার অফিসাররাও আলোচনার সময় সেখানে ছিলেন। তবে যতটুকু জানা গিয়েছে, তা হল দুই পক্ষই দাবিতে অনড় থাকায় যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনও ঐকমত্য তৈরি হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia-Ukraine War) নতুন মোড় এসেছে। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পুতিনের বাহিনী। তার প্রত্যাঘাত করেছে জেলেনস্কির দেশ। সেই হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে জেলেনস্কির দেশ রাশিয়ার ভূখণ্ডের ৫০০ থেকে সাড়ে ৪ হাজার কিলোমিটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল কমপক্ষে ১১৭টি ড্রোন। আর এটি তাঁরা করেছিল বেশ কয়েকটি ট্রাকের সাহায্য। ইতিমধ্যে বিস্ফোরণের বেশ কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ড্রোন হামলার উৎসস্থল চিহ্নিত করে সেগুলিকে নিষ্ক্রিয় করেছে রুশ সেনা।


```