Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আউট নন! ডিআরএসই নিলেন না স্টিভ স্মিথ, অস্ট্রেলীয়কে ‘ধন্যবাদ’ ভারতীয়দের

ফাইনালে জসপ্রীত বুমরার বলে স্মিথকে এলবিডব্লুউ দেন অনফিল্ড আম্পায়ার। ট্র্যাভিস হেডের সঙ্গে আলোচনার পরে ডিআরএস না নিয়েই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান স্মিথ।

আউট নন! ডিআরএসই নিলেন না স্টিভ স্মিথ, অস্ট্রেলীয়কে ‘ধন্যবাদ’ ভারতীয়দের

শেষ আপডেট: 19 November 2023 20:13

দ্য ওয়াল ব্যুরো: বুমরার বলে লেগ বিফোর আউট ছিলেন না স্টিভ স্মিথ। কিন্তু তিনি ডিআরএস না নিয়ে সোজা প্যাভিলিয়নের পথ ধরলেন। কেন ধরলেন, সেটি পরিষ্কার নয়।

ম্যাচের অনফিল্ড আম্পায়ার আউট দিয়ে দিয়ে দিয়েছিলেন। কিন্তু সেইসময় স্মিথ রিভিউ নিলে বেঁচে যেতেন। এটাই না পার্থক্য হয়ে যায়। রিভিউতে দেখা গিয়েছে বল লেগ স্টাম্প দিয়ে বাইরে চলে যাচ্ছে।

স্মিথ রিভিউ না নেওয়ায় সোশ্যাল সাইটে তাঁর নামে জয়ধ্বনি চলছে। বলা হচ্ছে, স্মিথ স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনেক উপকার করেছেন। অনেকেই লিখেছেন, থ্যাঙ্কিউ স্মিথ!    

ফাইনালে জসপ্রীত বুমরার বলে স্মিথকে এলবিডব্লুউ দেন অনফিল্ড আম্পায়ার। ট্র্যাভিস হেডের সঙ্গে আলোচনার পরে ডিআরএস না নিয়েই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান স্মিথ। কিন্তু পরে রিভিউয়ে দেখা যায় যে আউট ছিলেন না অস্ট্রেলিয়ার তারকা।

‘ইমপ্যাক্ট’ আউটসাইড হওয়ায় রিভিউ নিলে বেঁচে যেতেন। পালটে যেত অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। ১২০ কিমি বেগে ফুল লেংথ অফকাটার ছিল। বুমরা যে বলের গতির হেরফের করেছেন, তা বুঝতে পারেননি স্মিথ। বলটা পুরোপুরি মিস করেন তিনি। পিছনের প্যাডে আছড়ে পড়ে বল। ভারতীয়রা জোরালো আবেদন করতেই আম্পায়ার আঙুল তুলে দেন। সেইসময় ধারাভাষ্যকাররা বলতে থাকেন, স্মিথ ভুল করলেন আপনি। এই ম্যাচে সুযোগ নিলেন না কেন!


```