
শেষ আপডেট: 23 September 2020 06:25
তখনই জায়ান্ট স্ক্রিনে আউটের রিভিউ দেখে আম্পায়ারের মনে প্রশ্ন জাগে। তিনি লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলে থার্ড আম্পায়ার কল করেন। তাতে দেখা যায় বল ধোনির গ্লাভসে যাওয়ার আগেই মাটিতে বাউন্স করেছে। তাছাড়া কুরানের ব্যাটে নয়, পায়ে লেগে বল গিয়েছে। ফলে নটআউট দেন থার্ড আম্পায়ার। তারপরেই ফের কুরানকে ডেকে নেন অন ফিল্ড আম্পায়ার।
এরপরেই ধোনিকে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন। তিনি জানতে চান একবার আউট দেওয়ার পরেও কোন যুক্তিতে ব্যাটসম্যানকে ডাকা হল। কারণ রাজস্থানের তো রিভিউ শেষ হয়ে গিয়েছে। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের আবেদন নিয়ম বিরুদ্ধ কিনা সেই প্রশ্ন তোলেন মাহি। যদিও এই ব্যাপারে পরে ধোনির তরফে বা আম্পায়ারদের তরফে কিছু জানানো হয়নি।
তবে এই প্রথম নয়, ২০১৯ সালে রাজস্থানের বিরুদ্ধেই রীতিমতো মাঠে নেমে তর্কে জড়াতে দেখা গিয়েছিল ধোনিকে। রাজস্থানের বিরুদ্ধে ৩ বলে ৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। ব্যাট করছিলেন মিচেল স্যান্টনার ও রবীন্দ্র জাদেজা। বল করছিলেন বেন স্টোকস। তখনই স্টোকসের একটা বল কোমরের হাইটে ফুলটস হয়। সঙ্গে সঙ্গে নো ডাকেন আম্পায়ার উল্লাস গান্ধী। কিন্তু লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড কিছু না বলায় তাঁর সঙ্গে কথা বলতে যান আম্পায়ার।
দুই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় জাদেজাকে। মাঠে নেমে পড়েন ধোনি। সোজা আম্পায়ারদের কাছে চলে যান তিনি। রাজস্থানের কিছু ক্রিকেটারকেও সেখানে জড়ো হতে দেখা যায়। শেষ পর্যন্ত অক্সেনফোর্ডের সিদ্ধান্তই থাকে। নো বল ডাকা হয়নি। তারপর দেখা যায় স্টোকস ধোনিকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু ধোনিকে রীতিমতো বিরক্ত হয়ে ডাগ আউটে ফিরতে দেখা যায়। এক বছর পরে ফের রাজস্থানের বিরুদ্ধেই মেজাজ হারাতে দেখা গেল মাহিকে।