Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চোটের কারণে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন উইলিয়ামসন, ফাইনালের আগে স্বস্তিতে ভারত

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট কোহলির শিবিরে খুশির আমেজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি কনুইয়ের চোটে কাহিল। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, ত

চোটের কারণে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন উইলিয়ামসন, ফাইনালের আগে স্বস্তিতে ভারত

শেষ আপডেট: 9 June 2021 14:53

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাট কোহলির শিবিরে খুশির আমেজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি কনুইয়ের চোটে কাহিল। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের আগে উইলিয়ামসনের বাঁ হাতের কনুইয়ের চোট চিন্তায় ফেলে দিয়েছে কিউয়ি শিবিরকে। বৃহস্পতিবার থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট রয়েছে নিউজিল্যান্ডের। সেই টেস্টে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কিউয়ি টিম কর্তৃপক্ষ। ১৮ জুন থেকে সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু। তাতে দলের নেতা না থাকলে দলের শক্তি অর্ধেক হয়ে যাবে। চলতি বছরের শুরু থেকেই চোটে জেরবার উইলিয়ামসন। যে কারণে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের প্রথম তিনটি ম্যাচেও খেলতে পারেননি। তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় কিছু দিনের বিশ্রাম পেয়েছিলেন উইলিয়ামসন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই তাঁর চোট নিয়ে ফের সমস্যা দেখা দিয়েছে। উইলিয়ামসনের চোটের বিষয়ে দলের কোচ গ্যারি স্টেইড বলেছেন, “কেন উইলিয়ামসনকে বাদ দিয়ে দল গড়ার কথা ভাবাই যায় না। কিন্তু এ দিন নেটে ব্যাট করতে যাওয়ার আগে ইনজেকশন নিলেও ও ব্যথা অনুভব করছিল। তাই সবদিক চিন্তা করে ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া বিশ্ব টেস্ট ফাইনাল নিয়েও আমরা মুখিয়ে আছি। ভারতের বিরুদ্ধে ওর মতো অধিনায়ক ও ব্যাটসম্যানকে দরকার। তাই এমন কঠিন সিদ্ধান্ত আমাদের নিতেই হতো।’’    

```