দ্য ওয়াল ব্যুরোঃ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অর্থাৎ ব্যাট করতে দেখা নামবে রোহিত শর্মা ব্রিগেড।
অবশেষে বাজল আইপিএলের দামামা। আবু ধাবিতে মুখোমুখি মুম্বই ও চেন্নাই। প্রথম ম্যাচেই হেভিওয়েট লড়াই। আর তাতে প্রথম বাজি মারল চেন্নাই। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর বক্তব্য, পরের দিকে কিছুটা শিশির ফ্যাক্টর দেখা যেতে পারে। ফলে বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। অর্থাৎ প্রথমে ব্যাট করতে নামবেন রোহিত শর্মারা। যদিও আবু ধাবির উইকেটে প্রথমে ব্যাট করতে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন রোহিত।
চেন্নাইয়ের দলের প্রথম ম্যাচে যে চার বিদেশি রয়েছেন তাঁরা হলেন, শেন ওয়াটসন, ফাফ দুপ্লেসি, স্যাম কুরান ও লুঙ্গি এনগিডি। অন্যদিকে মুম্বই দলে যে চার বিদেশি রয়েছেন তাঁরা হলেন, কুইন্টন ডি’কক, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন ও ট্রেন্ট বোল্ট।
দেখে নিন দুই দলের প্রথম একাদশ-
চেন্নাই সুপার কিংসঃ মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ দু’প্লেসি, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, পীযূষ চাওলা, দীপক চাহার, লুঙ্গি এনগিডি।
মুম্বই ইন্ডিয়ান্সঃ রোহিত শর্মা, কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরাহ।