Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

‘বয়সটা কোনও ব্যাপার নয়, সামি কেন জাতীয় দলের বাইরে?’, বিশ্বকাপের মাঝে নির্বাচকদের নিয়ে বিরক্ত সৌরভ

রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না মহম্মদ সামি। নির্বাচকদের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপ ও ঈশান কিষান নিয়েও মুখ খুললেন তিনি।

‘বয়সটা কোনও ব্যাপার নয়, সামি কেন জাতীয় দলের বাইরে?’, বিশ্বকাপের মাঝে নির্বাচকদের নিয়ে বিরক্ত সৌরভ

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 February 2026 21:09

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু–কাশ্মীরের বিরুদ্ধে বাংলার জার্সিতে আগুন ঝরানো পারফরম্যান্সই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে মহম্মদ সামিকে (Mohammed Shami)। প্রথম ইনিংসেই একাই আট উইকেট তুলে নিয়ে নির্বাচকদের দিকে প্রশ্নের আঙুল তুলেছেন তিনি। কেন এমন একজন অভিজ্ঞ ও সফল পেসার এখনও জাতীয় দলের বাইরে—এই প্রশ্নে ইতিমধ্যেই সরব ক্রিকেটপ্রেমীরা। সেই বিতর্কে এ বার সরাসরি মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর কথায়, সামির মতো মানের ক্রিকেটার ভারতীয় দলের বাইরে থাকাটা সত্যিই বিস্ময়কর।

মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেন, “মহম্মদ সামির মতো উচ্চ মানের ক্রিকেটারকে কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটাই বড় প্রশ্ন। ও বারবার নিজেকে প্রমাণ করেছে। জানি ওর বয়স এখন ৩৫। কিন্তু এখনও দুর্দান্ত পারফর্ম করছে। আন্তর্জাতিক স্তরে যদি পারফর্ম করার ক্ষমতা থাকে, তা হলে বয়স কোনও বাধা হতে পারে না। অবশ্যই ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত সামির।”

একই সঙ্গে তিনি জানান, নির্বাচকরাও মাঠে এসে সামির খেলা দেখেছেন। তারপরও তাঁকে সুযোগ না দেওয়াটা তাঁর কাছে বিস্ময়কর। তবে সেমিফাইনালে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে থেকেও বাংলার দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যাওয়ায় হতাশাও প্রকাশ করেছেন সৌরভ।

আসন্ন বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়েও নিজের মতামত দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, ভারত শক্তিশালী দল হলেও এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবা ঠিক নয়। তিনি বলেন, “ভারত সদ্য একটি পূর্ণ সদস্য দেশের (পাকিস্তান) বিরুদ্ধে ম্যাচ খেলেছে। সামনে সুপার এইটে আরও কঠিন প্রতিপক্ষ—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দল রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাও ভাল খেলছে। টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ ওভারের একটি স্পেলেই ম্যাচ ঘুরে যেতে পারে। তবে সবচেয়ে শক্তিশালী দল ভারতই।”

জাতীয় দলে ঈশান কিষানের প্রত্যাবর্তন ও তাঁর পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে সৌরভের কাছ থেকে। প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর যেভাবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে তিনি ফিরে এসেছেন, তা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।
সৌরভ বলেন, “প্রায় দুই বছর বাইরে থাকার পর যেভাবে কামব্যাক করেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই সুযোগ পেয়েছে। এখন দারুণ ছন্দে রয়েছে। বিশ্বকাপে বড় ভূমিকা নিতে পারে। ভবিষ্যতে ভারতের হয়ে অনেক দূর যাবে ঈশান।”
 


```