Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের জন্য দেখতে পেলেন না সৌরভ! আক্ষেপ মহারাজের

শুক্রবার দুপুরে বিমানবন্দরে পৌঁছে সৌরভ বাড়ি না গিয়ে সোজা চলে যান এনআরএস হাসপাতালে।

বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের জন্য দেখতে পেলেন না সৌরভ! আক্ষেপ মহারাজের

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখতে পেলেন না সৌরভ।

শেষ আপডেট: 9 August 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখা দেখতে পেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে জনপ্রিয় নেতার বহুদিনের সখ্য ছিল। দু’জনে দেখা হলে রাজনীতি নয়, বরং আলোচনায় প্রাধান্য পেত ক্রিকেটই। সৌরভ নিজেও দ্য ওয়াল-এ কলাম লিখতে গিয়ে লিখেছেন, বুদ্ধবাবু আমাকে পুত্রস্নেহ করতেন। তিনি আমার সব খোঁজ রাখতেন।

সেই মানুষটিকে শেষবারের জন্য দেখতে পেলেন না সৌরভ। তিনি গত বৃহস্পতিবার শহরে ছিলেন না। স্পনসরের কাজে গিয়েছিলেন মুম্বইতে। শুক্রবার দুপুরে বিমানবন্দরে পৌঁছে বাড়ি না গিয়ে সোজা চলে যান এনআরএস হাসপাতালে। যেখানে বিকাল চারটার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান করা হয়।

সৌরভ চেয়েছিলেন শেষবারের জন্য বুদ্ধবাবুকে দেখবেন। কিন্তু হাসপাতালের সামনে জনস্রোত থাকায় শেষমেশ গাড়ি থেকে নামতেই পারেননি মহারাজ। যাঁকে ১৯৯৬ সালে লর্ডস টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করার পরে সরকারের তরফে নাগরিক সংবর্ধনা জানানো হয়। এমনকী বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত নেতার সঙ্গে কথাও হয়েছে। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর অনুষ্ঠানেও তাঁর সঙ্গে কথা হয়েছিল। সেখানে হাজির ছিলেন লতা মঙ্গেশকরও।

সৌরভ এদিন আক্ষেপের সঙ্গে জানান, বুদ্ধবাবুকে শেষবারের মতো দেখতে পেলাম না, খারাপ লাগছে। উনি আমাকে খুবই স্নেহ করতেন। কিন্তু হাসপাতাল চত্বরের সামনে এত ভিড় হয়েছিল যে, গাড়ি থেকে নামতেই পারিনি। পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল।  


```