Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জকোভিচ, ফেডেরারের সঙ্গে একই লাইনে সিনার, অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে এক ধাপ এগোলেন মঙ্গলবার

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়লেন ইয়ানিক সিনার। জকোভিচ ও ফেডেরারের পাশে জায়গা করে নিয়ে টানা তৃতীয়বার ট্রফির দিকে আরও এক ধাপ এগোলেন ইতালিয়ান তারকা।

জকোভিচ, ফেডেরারের সঙ্গে একই লাইনে সিনার, অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে এক ধাপ এগোলেন মঙ্গলবার

ইয়ানিক সিনার

গার্গী দাস

শেষ আপডেট: 20 January 2026 18:50

দ্য ওয়াল ব্যুরো: টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের লক্ষ্যে অভিযান শুরু করলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। শুরুটা হল একটু অদ্ভুতভাবেই। প্রথম রাউন্ডে ফরাসি টেনিস খেলোয়াড় হুগো গাস্তোঁর (Hugo Gaston) বিরুদ্ধে ওয়াকওভারের সুবাদে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন বিশ্বের দুই নম্বর (World No.2) ইতালিয়ান তারকা। 

মঙ্গলবার, ২০ জানুয়ারি, মেলবোর্নের (Melbourne) রড লেভার অ্যারেনাতে (Rod Laver Arena) ম্যাচ চলাকালীন অসুস্থতার কারণে দ্বিতীয় সেটের পরেই খেলা ছেড়ে দিতে বাধ্য হন গাস্তোঁ। ম্যাচের স্কোরলাইনে তখন স্পষ্ট সিনারের আধিপত্য। প্রথম সেট ৬-২ এবং দ্বিতীয় সেট ৬-১ জিতে নিয়েছিলেন তিনি। ঠিক দ্বিতীয় সেট শেষ হওয়ার পরেই শারীরিক সমস্যার কথা জানিয়ে বেরিয়ে যান গাস্তোঁ। ফলে আনুষ্ঠানিকভাবে ওয়াকওভারের মাধ্যমেই পরের রাউন্ডে পৌঁছে যান সিনার।

খেলার পরিসংখ্যানেও সিনারের দাপট ছিল চোখে পড়ার মতো। গোটা ম্যাচে চারবার গাস্তোঁর সার্ভ ভাঙেন তিনি। প্রথম সার্ভে পয়েন্ট জয়ের হার ছিল দুর্দান্ত—৮৬ শতাংশ। যদিও দ্বিতীয় সার্ভে সেই হার নেমে আসে ৫০ শতাংশে। তবু ম্যাচের নিয়ন্ত্রণ যে শুরু থেকে শেষ পর্যন্ত সিনারের হাতেই ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ম্যাচের শুরুতে যদিও একটু চাপে পড়েছিলেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন (Defending Champion)। প্রথম গেমেই নিজের সার্ভে ০-৪০ পিছিয়ে পড়েন সিনার। তবে অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসে ভর করে টানা তিনটি ব্রেক পয়েন্ট বাঁচান তিনি। এরপর আর পিছনে তাকাতে হয়নি। প্রথম সেটে দু’বার গাস্তোঁকে ব্রেক করে ৬-২-এ সেট পকেটে পুরে নেন। ওই সেটের পরেই চিকিৎসা নিতে দেখা যায় ফরাসি খেলোয়াড়কে।

দ্বিতীয় সেটে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সিনার। শুরুতেই ২-০, তারপর ৪-০ এগিয়ে যান তিনি। গাস্তোঁ স্পষ্টতই সার্ভের গতি হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত ৬-১-এ সেট জিতে নেওয়ার পর ম্যাচ ছেড়ে দেন।

এই জয়ের সঙ্গে সঙ্গেই এক বিরল তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন সিনার। ২০০০ সালের পর থেকে অস্ট্রেলিয়ান ওপেনে টানা ১৫টি ম্যাচ জেতা মাত্র চতুর্থ খেলোয়াড় হলেন তিনি। এই এলিট তালিকায় সিনারের আগে রয়েছেন রজার ফেডেরার (Roger Federer), নোভাক জোকোভিচ (Novak Djokovic) এবং আন্দ্রে আগাসি (Andre Agassi)।

ম্যাচের পর প্রতিপক্ষের প্রতি সহানুভূতি প্রকাশ করতে ভোলেননি এই খেলোয়াড়। তিনি বলেন, 'আমি বুঝতে পারছিলাম ওর সার্ভের গতি স্বাভাবিক নেই, বিশেষ করে দ্বিতীয় সেটে। এভাবে ম্যাচ জিততে কেউই চায় না।' পাশাপাশি গাস্তোঁর প্রশংসাও করেন তিনি। 'ও অসম্ভব প্রতিভাবান খেলোয়াড়। দারুণ টাচ, কোর্ট কভারেজও চমৎকার। শুরু থেকেই জানতাম আমাকে আক্রমণাত্মক ও উচ্চমানের টেনিস খেলতে হবে।'

নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট সিনার। তাঁর কথায়, 'আমি খুব ভালভাবে প্রস্তুত ছিলাম। শারীরিক দিক থেকে এবং কোর্টে প্রচুর পরিশ্রম করেছি। আজ শুরুটা নিয়ে আমি খুশি। একটু টেনশন ছিল, কিন্তু এখন উপভোগ করার সময়। এতদিনের কঠোর পরিশ্রম এই মঞ্চের জন্যই।'

অস্ট্রেলিয়ান ওপেনে টানা তৃতীয়বার ট্রফি জয়ের স্বপ্ন যে তিনি দেখছেন, তা আর গোপন নেই। শুরুটা যেমন হয়েছে, তাতে সিনারের আত্মবিশ্বাস যে আরও বাড়ল, তা বলাই যায়।


```