Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সিনকারাজ’: ২০২৫-এ টেনিস দুনিয়া শাসন করল এই একটিমাত্র শব্দ

মরশুমের সারাংশ বলে যদি কিছু থাকে, সেটা ‘সিনকারাজ’। এই যুগ্মশব্দেই ধরা আছে প্রতিযোগিতার আগুন, প্রতিশোধের মঞ্চ, ট্যাকটিক্সের বিবর্তন, আর ভবিষ্যতের ইঙ্গিত।

‘সিনকারাজ’: ২০২৫-এ টেনিস দুনিয়া শাসন করল এই একটিমাত্র শব্দ

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 December 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: টেনিসের মতো একক দক্ষতানির্ভর খেলায় বনামের রাজনীতি তীব্র। বর্গ-ম্যাকেনরো, আগাসি-সাম্প্রাস, ফেডেরার-নাদাল পেরিয়ে সাম্প্রতিকতম সংযোজন কার্লোস আলকারাজ বনাম ইয়ানিক সিনার। প্রথম জন স্পেনের৷ দ্বিতীয় জন ইতালির৷ কোর্টের ধরন বদলে গেলে লড়াই আর আধিপত্যের চেহারা যায় পালটে। নাদাল যেমন ছিলেন ক্লে কোর্টের রাজা, ফেডেরারের দক্ষতা ঘাসে৷ ঠিক তেমনই সিনার-আলকারাজের দ্বৈরথও কোর্ট ভেদে আলাদা।

ফরাসি ওপেনে আলকারাজের অলৌকিক প্রত্যাবর্তন

২০২৫ মরশুমের ছবি আঁকতে গেলে প্রথম ফ্রেমে আসবে ফরাসি ওপেন ফাইনালের কথা। পাঁচ ঘণ্টা উনত্রিশ মিনিটের টানটান ম্যাচ। সিনার (Sinner) তখন দু’সেটে এগিয়ে, হাতে তিন-তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। সাধারণত এখানেই ফয়সলা হয়ে যায়। কিন্তু আলকারাজের অভিধানে ‘অসাধ্য’ অমূলক শব্দ।

স্পেনের তারকা সেদিন শুধু কামব্যাক করেননি—ক্লে কোর্টে মানসিক দৃঢ়তার মাপকাঠিই পালটে দিয়েছেন। বিশেষজ্ঞদের বড় অংশের চোখে এই ম্যাচ ‘ম্যাচ অব দ্য ইয়ার’। কারণ এখানে দুই খেলোয়াড় নন। দুই আলাদা দর্শন মুখোমুখি হয়েছিল—আলকারাজের বিস্ফোরক পাওয়ার-টেনিস বনাম সিনারের নিখুঁত, অ্যালগরিদম-সদৃশ দক্ষতা। কোর্টে ফুটে ওঠে ট্যাকটিকাল অ্যাডজাস্টমেন্ট, শরীরের সহনশীলতা আর মুহূর্তকে নিজের করে নেওয়ার ক্ষমতা—সব মিলিয়ে টেনিসপ্রেমীরা এক ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকেন।

রইল বাকি জনপ্রিয়তা। টিভি রেটিংয়ের রেকর্ডই যা বলার বলে দিচ্ছে—৫.১ মিলিয়ন দর্শক সেদিনের ম্যাচের সাক্ষী। মাটির কোর্টে নতুন রাফা-র সন্ধান মিলল কি না—এই নিয়েও তর্কের তুফান তোলেন অনুরাগীদের বড় অংশ।

সিনারের পাল্টা জবাব: উইম্বলডন

একজন চ্যাম্পিয়ন যখন আঘাত খায়, তখনই বোঝা যায় তাঁর মেরুদণ্ড কতটা শক্ত। সিনার সেই জবাবটা দিয়েছেন উইম্বলডনে—টুর্নামেন্ট জিতে। ঘাসের কোর্টে ইতালীয় তারকার খেলা যেন অন্য মেজাজে ধরা দেয়। মুভমেন্ট, রিদম, সার্ভ-রিটার্ন সবকিছুই একধাপ তীক্ষ্ণতর। তিন মাসের নিষেধাজ্ঞাজনিত অনুপস্থিতির পরও ফিরে এসে পরপর বড় ম্যাচ জেতা—বুঝিয়ে দেয়, চলতি বছর ইয়ানিক সিনারের ভিত সবার অলক্ষ্যেই কতটা পোক্ত হয়ে উঠেছে।

তাই বলে আলকারাজও থামেননি। পুরো বছর খেলেছেন, ছ’বার মুখোমুখি লড়াইয়ে চারবার জিতেছেন। যে কারণে বছরশেষে পয়লা নম্বর র‌্যাঙ্কিং ধরে রাখাটা অবাক করা তথ্য নয়। আসলে ‘সিনকারাজ’ এই দুই দর্শনের ক্রমাগত লড়াই—একটা আগুন, অন্যটা বরফ। দুইয়ের দ্বন্দ্ব বছরের সবচেয়ে আকর্ষক ন্যারেটিভ।

মেয়েদের সার্কিটে আনিসিমোভার পুনর্জন্ম

পুরুষ টেনিসে যেখানে ‘সিনকারাজে’র বাজিমাত, সেখানে মহিলা সার্কিটে লড়াই অনেকটা তুল্যমূল্য। একদিকে অস্ট্রেলিয়ান ওপেন। ম্যাডিসন কিসের অভিযান ক্লাসিক আন্ডারডগ কিস্যা। সেমিফাইনালে ইগা শিয়নটেককে হারানোটা শুধু আপসেট নয়… ছিল ‘ম্যাচ মোমেন্টামের’মাস্টারক্লাস। ৬-৫-এ পিছিয়ে পড়েও ম্যাচ ঘুরিয়ে দেওয়া, তারপরে ১০-পয়েন্ট টাইব্রেক দখল—কিসের মানসিক দক্ষতার গল্পই আলাদা। ফাইনালে হারালেন বিশ্ব–নম্বর এক সাবালেঙ্কাকে (Sabalenka)। হলেন নতুন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।

মানসিক স্বাস্থ্যের কারণে ২০২৪–এ টেনিস থেকে সরে দাঁড়িয়েছিলেন আনিসিমোভা। ৪০০-র বাইরে র‌্যাঙ্কিং থেকে ফিরে এসে দুই ডব্লুটিএ টাইটেল, টানা দুটি গ্র্যান্ড স্লাম ফাইনাল—বিরল দৃঢ়তার উদাহরণ। হ্যাঁ, উইম্বলডন ফাইনালে শিয়নটেকের কাছে ৬-০, ৬-০ পরাজয় বেদনাদায়ক। কিন্তু কখনও কখনও এক সিজনের কাহিনি শুধু জয় দিয়ে নয়, কামব্যাকের ক্লাইম্যাক্সেও লেখা হয়। সাবালেঙ্কা সারা বছর ধরে সবচেয়ে ধারাবাহিক ছিলেন। একটা গ্র্যান্ড স্ল্যাম, তিন-তিনখানা ফাইনাল, শীর্ষ র‍্যাঙ্কিংয়ের মুকুট ধরে রাখা—২০২৫-এ অন্যতম উজ্জ্বল অধ্যায়!

কিন্তু মরশুমের সারাংশ বলে যদি কিছু থাকে, সেটা ‘সিনকারাজ’। এই যুগ্মশব্দেই ধরা আছে প্রতিযোগিতার আগুন, প্রতিশোধের মঞ্চ, ট্যাকটিক্সের বিবর্তন, আর ভবিষ্যতের ইঙ্গিত।


```