Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গম্ভীর কোচ হলে ভারতের অধিনায়ক শ্রেয়স! তিন অধিনায়ক চান গোতি

ভারতীয় দলের কোচের পদে গৌতম গম্ভীরের সঙ্গে লড়াইয়ে কেউ নেই। মঙ্গলবার কোচের পদে গম্ভীরের পরীক্ষা হয়ে গিয়েছে, এবার শুধু তাঁর নাম ঘোষণার অপেক্ষা।

গম্ভীর কোচ হলে ভারতের অধিনায়ক শ্রেয়স! তিন অধিনায়ক চান গোতি

কোচের পদে প্রায় নিশ্চিত গম্ভীর।

শেষ আপডেট: 19 June 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের কোচের পদে গৌতম গম্ভীরের সঙ্গে লড়াইয়ে কেউ নেই। মঙ্গলবার কোচের পদে গম্ভীরের পরীক্ষা হয়ে গিয়েছে, এবার শুধু তাঁর নাম ঘোষণার অপেক্ষা।

গম্ভীর ছাড়াও দলের বাকি কোচের দৌড়ে রয়েছেন জন্টি রোডস। তাঁকে দলের ফিল্ডিং কোচ করা হতে পারে। গোতি (গম্ভীরের ডাকনাম) কোচ হওয়ার আগে কয়েকটি শর্ত আরোপ করেছেন। কেকেআর দলের চ্যাম্পিয়ন কোচ চান জাতীয় দলের তিনজন অধিনায়ক। তিন ফরম্যাটে ভিন্ন নেতা রাখার পক্ষপাতি ভারতের নামী প্রাক্তন।

ভারতীয় ক্রিকেটমহল মনে করছে, গম্ভীর কোচ হয়ে এসেই দলে ফেরাবেন শ্রেয়স আইয়ারকে। শ্রেয়স জাতীয় দলের বৃত্তে নেই। তিনি বোর্ডের আর্থিক চুক্তি থেকেও বাদ পড়েছেন। গম্ভীরের সঙ্গে শ্রেয়সের সম্পর্কের রসায়ন খুবই ভাল। এই দুই জুটি এবার কেকেআরকে আইপিএলে ট্রফি এনে দিয়েছে।

শ্রেয়স এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। তাঁকে শ্রীলঙ্কা সফরে নিয়ে যাওয়া হতে পারে। শ্রেয়সের মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে, সেটি বোঝা গিয়েছে আইপিএলেই। রোহিতকে শুধুমাত্র টেস্ট দলের অধিনায়ক হিসেবে রেখে, বাকি দুই ফরম্যাট ওয়ান ডে এবং টি ২০-র জন্য শ্রেয়স ও ঋষভ পন্থকে দলনেতা করার সম্ভাবনা রয়েছে।

গম্ভীর কোচ হওয়ার আগে আরও শর্ত দিয়েছেন যাতে তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। তিনি দলগঠন থেকে শুরু করে দলের নানা সিদ্ধান্তের ক্ষেত্রে কথা বলতে পারেন। বিশেষজ্ঞদের ধারণা, গম্ভীর কোচ হলে বোর্ডের কাজও বাড়বে। কারণ এমনিতেই এই প্রাক্তন ঠোঁটকাটা হিসেবে পরিচিত, তাই অহেতুক মুখ খুলে বিতর্ক বাড়ান কিনা, সেটিও বড় আশঙ্কার।  


```