Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টি ২০ বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ছেন শাস্ত্রীসহ তিন কোচ, নয়া কোচের দৌড়ে ধোনি!

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) বড়রকমের রদবদল আসছে টোয়েন্টি ২০ (Twenty 20) বিশ্বকাপের পরেই। টোয়েন্টি ২০ বিশ্বকাপের (World Cup) পরেই কোচের পদ থেকে সরে যেতে চলেছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। শুধু শাস্ত্রীই নন, আরও তিন সহকা

টি ২০ বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ছেন শাস্ত্রীসহ তিন কোচ, নয়া কোচের দৌড়ে ধোনি!

শেষ আপডেট: 15 September 2021 16:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) বড়রকমের রদবদল আসছে টোয়েন্টি ২০ (Twenty 20) বিশ্বকাপের পরেই। টোয়েন্টি ২০ বিশ্বকাপের (World Cup) পরেই কোচের পদ থেকে সরে যেতে চলেছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। শুধু শাস্ত্রীই নন, আরও তিন সহকারি কোচেরও চুক্তি বাড়ানো হবে না, তেমনই ইঙ্গিত মিলেছে বিসিসিআই সূত্রে। ভারতীয় দলের সঙ্গে শাস্ত্রীর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আসন্ন বিশ্বকাপের পরই। এরপর অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ের পর তিনি আর বোর্ডের সঙ্গে নতুন চুক্তি করবেন না। শুধু শাস্ত্রী একা নন, বোলিং কোচ ভারত অরুণ এবং ফিল্ডিং কোচ শ্রীধর দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। আরও পড়ুন: ইস্টবেঙ্গলে ফের ক্রোট ডিফেন্ডার, আসছেন নাইজেরিয়ার স্ট্রাইকার চিমাও তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর স্বপদে বহাল থাকবেন বলে জানিয়েছে ওই সূত্র। এরই মধ্যে বিশ্বকাপের পর দায়িত্ব দেওয়ার জন্য নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে বিসিসিআই, এমন খবরই জানাচ্ছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। মিডিয়ার একাংশের খবর, প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় হতে চলেছেন ভারতের নতুন অধিনায়ক। এমনকি বীরেন্দ্র সেহওয়াগের নামও শোনা যাচ্ছে। পাশাপাশি উজ্জ্বল এম এস ধোনির নামও, তাঁকে মেন্টর হিসেবে এনে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বোর্ড। বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী, আগামী ডিসেম্বরে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে দায়িত্বগ্রহণ করবেন নতুন হেড কোচ ও তার সহকারীরা। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজে কোচহীন থাকতে হবে কোহলিদের। বিসিসিআইও শাস্ত্রীর সঙ্গে নয়া চুক্তি করতে আগ্রহী নয়। বোর্ডের মনোভাব বুঝেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাস্ত্রীও। তাঁর অধীনে ভারত কোনও আইসিসি শিরোপা জেতেনি। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জেতার কৃতিত্ব দেখিয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রায়ই বলে থাকেন, কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন নেই, কিন্তু আমরা ২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফিতে সেরা হয়েছি, এটাই কষ্টের। সেই কারণেই শাস্ত্রীকে সরিয়ে নতুন এক নবীন কোচকে আনতে চাইছে বোর্ড। যাঁর ওপরে অনেকদিন ভরসা করা যেতে পারে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```