Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিশ্বকাপের ব্যর্থতার দায়ে শাকিবকে সরানোর দাবি, আইনি নোটিস বাংলাদেশ বোর্ডকে

সূত্রের খবর, বাংলাদেশের নামী আইনজীবী খুন্দকার হাসান শাহরিয়র শাকিবের বহিষ্কার চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিস পাঠিয়েছেন। শাকিব ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং সিইও নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়েছেন বিশ্বকাপে লজ্জাজনক পারফরমেন্সের জন্য। 

বিশ্বকাপের ব্যর্থতার দায়ে শাকিবকে সরানোর দাবি, আইনি নোটিস বাংলাদেশ বোর্ডকে

শেষ আপডেট: 13 November 2023 12:54

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট, ফুটবল প্রতিযোগিতায় ব্যর্থতার দায়ে খেলোয়াড়দের কাঠগড়ায় তোলা, অধিনায়ক বদল, টিম থেকে বাদ, নতুন কোচ নিয়োগের মতো ঘটনা চেনা ছবি। দেশে ফেরার পর বিমানবন্দরে, পথেঘাটে, সভা-অনুষ্ঠানে বিক্ষোভ, হামলার ঘটনাও কম নেই। 

চলতি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের হতাশাজনক ফল নিয়েও দেশে তুমুল ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েছেন শাকিব আল হাসানরা। দেশে ফেরার আগেই শাকিবকে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছিল। টুর্নামেন্ট চলাকালে দু’বার দেশে ফিরে গিয়ে অনেকের রোষের মুখে পড়েছিলেন। 
আর এক ক্রিকেটার লিটন দাসও দু’বার দেশে ফিরে গিয়ে বিতর্কে জড়ান। প্রশ্ন ওঠে দলের শৃঙ্খলা এবং অধিনায়ক হিসাবে শাকিবের গ্রহণযোগ্যতা নিয়েও। যদিও অতীতের মতো ক্রিকেটারদের উপর বড় হাঙ্গামার ঘটনা নেই। কিন্তু বিষয়টিকে আইনি লড়াইয়ে নিয়ে গিয়েছেন দেশের একজন আইনজীবী।  

সূত্রের খবর, বাংলাদেশের নামী আইনজীবী খুন্দকার হাসান শাহরিয়র শাকিবের বহিষ্কার চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিস পাঠিয়েছেন। শাকিব ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং সিইও নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়েছেন বিশ্বকাপে লজ্জাজনক পারফরমেন্সের জন্য। 

তাঁর দাবি অধিনায়ক শাকিব এবং পুরো কোচিং দল এবং নির্বাচকদের বরখাস্ত করা হোক। সেই সঙ্গে দাবি করেছেন, দক্ষ ক্রিকেট বিশেষজ্ঞদের দিয়ে ময়নাতদন্ত করা হোক কেন এত খারাপ ফল করল দল। 

এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেশে সুনাম কুড়িয়েছিল। তারপর অবশ্য টানা ছয়টি ম্যাচে হারে বাংলাদেশ। মাঝে একটি ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও শেষ ম্যাচে হারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

তবে আইনি নোটিসকে ক্রিকেট মহলের একাংশ খুব গুরুত্ব দিচ্ছে না। প্রথমত, দলের ফর্ম এবং অধিনায়ক হিসাবে প্রশ্নবিদ্ধ শাকিবের গদি এমনিতেই নড়বড়ে। তার থেকে বড় কথা, মাঠে ব্যর্থতার জন্য খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলে অনেকেই মনে করেন না। আইনজীবীর নোটিসের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাত গুটিয়ে থাকলে তিনি আদালতে মামলা করতে পারেন। তখন আদালত যা বলার বলবে।
শুধু তাই নয় বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শাকিবের নাম টাইমড আউট বিতর্কে জড়িয়ে পড়েছিল। তিনি অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউটের আবেদন জানিয়ে প্যাভিলিয়নে ফেরান। সেই নিয়েও বাংলাদেশের একটা অংশ শাকিবের বিরোধিতা পর্যন্ত করেছে।


```