Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Satendra Singh Lohiya: এশিয়ার প্রথম প্যারা সাঁতারু হিসেবে কুক প্রণালী পেরলেন সতেন্দ্র লোহিয়া

সমুদ্রের স্রোতের সঙ্গে লড়াই করে সতেন্দ্র লোহিয়া দেখিয়ে দিলেন অদম্য ইচ্ছাশক্তির সামনে শারীরিক প্রতিবন্ধকতা কোনও বাধা নয়।

Satendra Singh Lohiya: এশিয়ার প্রথম প্যারা সাঁতারু হিসেবে কুক প্রণালী পেরলেন সতেন্দ্র লোহিয়া

সতেন্দ্র লোহিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 February 2026 17:05

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়লেন মধ্যপ্রদেশের সতেন্দ্র সিং লোহিয়া (Satendra Singh Lohiya)। নিউজিল্যান্ডের কুক প্রণালী (Cook Strait) পেরিয়ে এশিয়ার প্রথম প্যারা সাঁতারু হিসেবে নজির স্থাপন করলেন তিনি। বিশ্বের অন্যতম কঠিন সমুদ্রপথ বলে পরিচিত এই প্রণালী অতিক্রম করতে লেগেছে ৯ ঘণ্টা ২২ মিনিট। মোট সাঁতরেছেন ২৩.৬ কিলোমিটার।

৩৮ বছরের এই সাঁতারু ভিন্ড জেলার বাসিন্দা। ২০২৪ সালে তিনি পদ্মশ্রী (Padma Shri) সম্মানে ভূষিত হন। কুক প্রণালী পেরোনোর পর সোশ্যাল মিডিয়ায় সতেন্দ্র লেখেন, ‘বিশ্বের অন্যতম কঠিন সমুদ্রপথ কুক প্রণালী পেরিয়ে আমি গভীরভাবে আবেগাপ্লুত। এশিয়া থেকে প্রথম অন্যথায় সমর্থ সাঁতারু হিসেবে এই সাফল্য আমার কাছে গর্বের।’ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) এই সাফল্যকে ‘দেশ ও রাজ্যের সম্মান’ বলে উল্লেখ করেছেন।

কঠিন প্রস্তুতি, বরফশীতল জল

সরকারি সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহেই নিউজিল্যান্ডে পৌঁছে যান লোহিয়া। শুরু হয় বরফঠান্ডা জলে নিয়মিত অনুশীলন। কুক প্রণালীর স্রোত প্রবল, আবহাওয়া অনিশ্চিত, সমুদ্রের তাপমাত্রা কম। সব মিলিয়ে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং ওপেন ওয়াটার রুট হিসেবে বিবেচিত। এই কঠিন লড়াইয়ে তাঁর সঙ্গে ছিল একটি সাপোর্ট টিম। যার সুবাদে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যপূরণ করে ইতিহাস গড়েন তিনি।

অনুপ্রেরণার পথচলা

ছেলেবেলায় ডায়রিয়ার সঠিক চিকিৎসা না হওয়ায় তাঁর দুই পা অক্ষম হয়ে যায়। কিন্তু থেমে থাকেননি সতেন্দ্র। ২০১৭ সালে ওপেন ওয়াটার সি সুইমিং শুরু করেন। ২০১৮ সালে ভারতীয় প্যারা সাঁতারু দলের সঙ্গে ইংলিশ চ্যানেল (English Channel) অতিক্রম। ৩৪ কিলোমিটার দূরত্ব পেরতে সময় লেগেছিল ১২ ঘণ্টা ২৬ মিনিট।

জাতীয় স্তরে ১১টি প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে জিতেছেন ২৩টি পদক—চারটি সোনা, বারোটি রুপো ও সাতটি ব্রোঞ্জ। ২০২২ সালে গুয়াহাটিতে জাতীয় প্যারা সাঁতার প্রতিযোগিতায় ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জয়। আন্তর্জাতিক স্তরেও তিনটি প্রতিযোগিতায় একটি সোনা, দুটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছেন। আর এবার পেরলেন কুক প্রণালী। সমুদ্রের স্রোতের সঙ্গে লড়াই করে সতেন্দ্র লোহিয়া দেখিয়ে দিলেন অদম্য ইচ্ছাশক্তির সামনে শারীরিক প্রতিবন্ধকতা কোনও বাধা নয়।


```