Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রিঙ্কু নয়, একদিনের ক্রিকেটে অভিষেক অন্য তরুণ ক্রিকেটারের, দলে ফিরলেন সঞ্জু

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল শনিবার সাংবাদিক বৈঠকে রিঙ্কু সিংয়ের একদিনের দলে অভিষেক নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, প্রথম একাদশে থাকতে পারেন রিঙ্কু। কিন্তু রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের প্রথম একাদশ ঘোষণা হতেই দেখা গেল, দলে ঠাঁই হল না রিঙ্কুর।

রিঙ্কু নয়, একদিনের ক্রিকেটে অভিষেক অন্য তরুণ ক্রিকেটারের, দলে ফিরলেন সঞ্জু

শেষ আপডেট: 17 December 2023 13:53

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল শনিবার সাংবাদিক বৈঠকে রিঙ্কু সিংয়ের একদিনের দলে অভিষেক নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, প্রথম একাদশে থাকতে পারেন রিঙ্কু। কিন্তু রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের প্রথম একাদশ ঘোষণা হতেই দেখা গেল, দলে ঠাঁই হল না রিঙ্কুর। তবে অভিষেক হয়েছে সাই সুদর্শনের।

রবিবার থেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত নামছে একদিনের সিরিজ খেলতে। অধিনায়কের আসনে কেএল রাহুল। এই সিরিজে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, ঈশান কিশানরা। তাই ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে কে ওপেন করবেন সেই নিয়ে জল্পনা চলছিল। সেই দৌড়ে এগিয়ে ছিলেন সাই সুদর্শন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। সুযোগ পেলেন এই তরুণ ক্রিকেটার।

সঞ্জু স্যামসন সুযোগ পাবেন কিনা সেই নিয়েও আলোচনা চলছিল। সঞ্জু সাধারণত তিন নম্বরে ব্যাট করেন। তবে স্কোয়াডে শ্রেয়স আইয়ার থাকায় ওই জায়গায় সঞ্জুকে খেলানো সম্ভব ছিল না কোচ রাহুল দ্রাবিড়ের। তবে তাঁকে দলে রাখা হতে পারে, তার আভাস মিলেছিল রাহুলের কথাতেই। দেখা গেল, ৬ নম্বর জায়গায় সঞ্জুকে রাখা হয়েছে। উল্লেখ্য, রিঙ্কুই খেলেন ওই জায়গায়।

ভারতের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার।  


```