Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘শচিন স্যার’ কী মন্ত্র দিয়েছিলেন সঞ্জুকে, টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়ে সবটাই জানালেন স্যামসন

ধীর স্থির সঞ্জু উৎসাহে ভেসে না গিয়ে সবার আগে স্মরণ করলেন ভারতীয় ক্রিকেটের ভগবানকে। জানালেন, গত কয়েক মাস ধরে তিনি নিয়মিত কথা বলেছেন শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে।

‘শচিন স্যার’ কী মন্ত্র দিয়েছিলেন সঞ্জুকে, টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়ে সবটাই জানালেন স্যামসন

‘প্লেয়ার অব দ্য সিরিজ’ সঞ্জু স্যামসন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 March 2026 23:49

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T 20 World Cup Final) জয়ের উল্লাসের মাঝে তখন আমদাবাদ স্টেডিয়ামের মাঠে আলোর খেলা চলছে। তারই মধ্যে অকপট স্বীকারোক্তি করলেন তুখোড় ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson)। জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলের মতো এদিনের ফাইনালে তিনিও মহানায়ক। অথচ ধীর স্থির সঞ্জু উৎসাহে ভেসে না গিয়ে সবার আগে স্মরণ করলেন ভারতীয় ক্রিকেটের ভগবানকে। জানালেন, গত কয়েক মাস ধরে তিনি নিয়মিত কথা বলেছেন শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে। তাঁর পরামর্শই মানসিকভাবে নতুন করে লড়াই করার শক্তি দিয়েছে তাঁকে (sanju samson sachin tendulkar discussion before t2o match)।

ফাইনালের পর ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার হাতে নিয়ে সঞ্জু বলেন, “আমি খুব খুশি, খুব কৃতজ্ঞ। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। গত কয়েক মাস ধরে শচিন স্যারের সঙ্গে নিয়মিত কথা বলেছি। কী মানসিকতা নিয়ে খেলতে হবে, সেটা বুঝতে তাঁর সঙ্গে অনেক আলোচনা করেছি। কালও উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কেমন ফিল করছি।”

সঞ্জুর এই আত্মবিশ্বাস ও মানসিক শক্তিরই যেন এদিন বিচ্ছুরণ ঘটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠে। টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে (India Vs New Zealand) ৪৬ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেললেন সঞ্জু। টি-২০ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটিই এখন কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

এর আগে এই রেকর্ড ছিল মারলন স্যামুয়েলসের (Marlon Samuels) । ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্যামুয়েলস করেছিলেন ৮৫ রান। ২০২১ সালে একই রান করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই তালিকার শীর্ষে এবার উঠে এলেন সঞ্জু স্যামসন।

এই ইনিংস খেলতে গিয়ে সঞ্জু ভেঙে দিয়েছেন ভারতেরই কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির ( Virat Kohli) রেকর্ডও। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির ৭৭ রানই এতদিন ছিল ফাইনালে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর।

শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনাল ও ফাইনাল—দুই ম্যাচেই অর্ধশতরান করা ব্যাটারদের তালিকাতেও নাম তুলেছেন সঞ্জু। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল শাহিদ আফ্রিদির এবং বিরাট কোহলির।

ভারতের ইনিংসের শুরুটাও ছিল ঝড়ো। ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ৫০ রান করে চলতি বিশ্বকাপের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েন। টি-২০ বিশ্বকাপের কোনও নকআউট ম্যাচেও এত দ্রুত ফিফটি আগে দেখা যায়নি।

অভিষেকের সেই বিস্ফোরক সূচনার পর ইনিংসের হাল ধরেন সঞ্জু। অন্য প্রান্তে ঈশান কিষাণের সঙ্গে মাত্র ২৬ বলে ৫০ রানের ঝোড়ো জুটি গড়ে ভারতকে দ্রুত বড় স্কোরের পথে এগিয়ে দেন তিনি।

৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সঞ্জু। শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেই তিনি গড়ে ফেলেন নতুন ইতিহাস।

এই ইনিংসের ফলে টানা তিনটি ৫০-এর বেশি স্কোরও করলেন সঞ্জু। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে এই কীর্তি রয়েছে খুব কম ব্যাটারের— মাহেলা জয়বর্ধনে, বিরাট কোহলি, বাবর আজম, কে এল রাহুল, কুশল মেনডিসের পাশে এবার জায়গা করে নিলেন সঞ্জু স্যামসন। ফাইনালের মঞ্চে তাঁর এই ইনিংস ভারতের বিশ্বকাপ অভিযানে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আর সঞ্জুর নিজের কথাতেই—“স্বপ্ন দেখার সাহসটা ধরে রাখতে পেরেছিলাম বলেই আজ এই মুহূর্তটা সম্ভব হয়েছে।”


```