চলতি বিশ্বকাপের ফাইনাল টিম ইন্ডিয়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। রেকর্ড বলছে, এখনও পর্যন্ত কোনও দল টি–২০ বিশ্বকাপের শিরোপা সফলভাবে রক্ষা করতে পারেনি। সূর্যকুমার বাহিনী সেই ইতিহাস বদলাতে মরিয়া।
.jpeg.webp)
সঞ্জু স্যামসন
শেষ আপডেট: 6 March 2026 18:58
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ফাইনালের আগে সঞ্জু স্যামসন (Sanju Samson) নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ছেলেবেলার কোচ বিজু জর্জ (Biju George)। তাঁর দাবি, সঞ্জু এখনও নিজের সেরা পারফরম্যান্স দেখাননি। সেই অদেখা ইনিংস টিম ইন্ডিয়ার ওপেনার তুলে রেখেছেন ফাইনালের জন্য! রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনালে ভারতের (India) প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand)। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সঞ্জুর ফর্ম নিয়ে আশাবাদী তাঁর কোচ।
এই বিশ্বকাপে সঞ্জু ধারাবাহিকভাবে রান করছেন। শেষ দুই ম্যাচে শতরানের খুব কাছে পৌঁছে যান। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে হাঁকান ৯৭। সেমিফাইনালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৮৯। যদিও এতে তুষ্ট নন বিজু জর্জ। তাঁর মতে, এই দুই ইনিংসই ইঙ্গিত দিচ্ছে বড় কিছুর। বিজুর কথায়, ‘শেষ ম্যাচেও ওর ব্যাটিং খুব ভালো ছিল। চাইছিলাম ও যেন শতরান করে। আশা করছি, সেটা ফাইনালের জন্য রেখে দিয়েছে।’
ব্যক্তিগত রেকর্ড নয়, দলই সবার আগে
সেমিফাইনালে সঞ্জুর একটি সিদ্ধান্ত বিশেষভাবে নজর কেড়েছে। ৮৭ রানে ব্যাট করছিলেন তিনি। চাইলে সহজেই সিঙ্গল নিয়ে শতরানের দিকে এগোতে পারতেন। কিন্তু তিনি বড় শট খেলতে যান। আর সেই চেষ্টাতেই আউট! প্রায় নিশ্চিত সেঞ্চুরি মাঠে রেখে আসেন। বিজু জর্জের মতে, এই সিদ্ধান্তই সঞ্জুর মানসিকতা বুঝিয়ে দেয়। তাঁর কথায়, ‘ও কখনও ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলে না। খেলে ভারতের জন্য!’ পরে জুড়ে দেন, ‘যখন কেরালার (Kerala) হয়ে নামে, তখন কেরালাকে আগে রাখে। যখন ভারতের হয়ে খেলে, তখন ভারতই প্রথম।’
#WATCH | Thiruvananthapuram, Kerala | On Sanju Samson’s performance in the Semi-Finals of T20 World Cup, Sanju Samson's childhood coach says, “In the last two games, his batting was brilliant. I was wishing for a hundred, which I am hopeful that he has kept for the finals and… pic.twitter.com/ZsWShkg33I
— ANI (@ANI) March 6, 2026
ইতিহাস গড়ার সুযোগ
চলতি বিশ্বকাপের ফাইনাল টিম ইন্ডিয়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। রেকর্ড বলছে, এখনও পর্যন্ত কোনও দল টি–২০ বিশ্বকাপের শিরোপা সফলভাবে রক্ষা করতে পারেনি। সূর্যকুমার বাহিনী সেই ইতিহাস বদলাতে মরিয়া। ফাইনাল ম্যাচের ভেন্যু আমদাবাদ ভারতের জন্য দুঃস্বপ্ন মোছার মঞ্চও বটে। এখানেই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) কাছে পরাস্ত হয় টিম ইন্ডিয়া।
বিজু জর্জের মতে, এবার সেই স্মৃতি পাল্টানোর সময় এসেছে। তাঁর বক্তব্য, ‘এটা বড় চাপের ম্যাচ। নিউজিল্যান্ড সব সময় বিপজ্জনক দল। তবে আশা করছি ভারতই ট্রফি জিতবে!’ আরও জানান, কেরালার (Kerala) মানুষ হিসেবে তিনি বাড়তি আশাবাদী। জর্জের কথায়, ‘সঞ্জু যদি ম্যাচের সেরা হয় এবং ভারত ট্রফি জেতে, সেটা আমাদের জন্য বড় আনন্দের মুহূর্ত হবে।’
ছেলেবেলার কোচ একই সঙ্গে স্পষ্ট করেছেন, সঞ্জুর আন্তর্জাতিক কেরিয়ারে এখনও অনেকটা পথ চলা বাকি। বিজুর নজরে, ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের সামনে আরও অনেক আইসিসি (ICC) টুর্নামেন্ট খেলার সুযোগ রয়েছে।