Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রোহিতের দলের পাশে দাঁড়ালেন শচীন, বললেন, ‘হার খেলারই অঙ্গ’

ভারতীয় দল টানা দশ ম্যাচ জিতেও আসল ম্যাচে পারেনি। গোটা দল ভেঙে পড়েছে হারে। শচীন খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন। কিন্তু ভারতীয় দলের কেউই তাঁর সঙ্গে হাত মেলাতেও যায়নি হতাশায়।

রোহিতের দলের পাশে দাঁড়ালেন শচীন, বললেন, ‘হার খেলারই অঙ্গ’

শেষ আপডেট: 20 November 2023 21:45

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার ভারতীয় দলের পাশে দাঁড়ালেন শচীন তেন্ডুলকর। রবিবার তিনি ফাইনালে মাঠে হাজির ছিলেন। পুরো ম্যাচে ভারতীয় দলকে উৎসাহ দিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। তারা প্রথম দুটি ম্যাচে হেরেও বিশ্বসেরা হয়েছে ফাইনালে বাজিমাত করে।

ভারতীয় দল টানা দশ ম্যাচ জিতেও আসল ম্যাচে পারেনি। গোটা দল ভেঙে পড়েছে হারে। শচীন খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন। কিন্তু ভারতীয় দলের কেউই তাঁর সঙ্গে হাত মেলাতেও যায়নি হতাশায়। সকলেই বিফল মনোরথ হয়েছিলেন এই অপ্রত্যাশিত হারে।

শচীন নিজেও রবিবার এই হারের প্রেক্ষিতে কিছু বার্তা দেননি। সোমবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেটের কোহিনূর জানিয়েছেন, ‘‘ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা জানাই। মেগা মঞ্চে একটা গুরুত্বপূর্ণ দিনে ওরা ভাল ক্রিকেট খেলেছে। ভারতীয় দলকে ভাগ্য সঙ্গ দেয়নি। একটা হতশ্রী দিনে গোটা টুর্নামেন্টের স্বাদও নষ্ট করেছে। ক্রিকেটার, অনুরাগী ও শুভাকাঙ্খীদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। হার খেলারই অঙ্গ। এও মনে রাখলে ভাল এই দলের ক্রিকেটাররাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিল।’’

শচীন সারা জীবনে মোট ছয়বার বিশ্বকাপ খেলেছেন। কিন্তু জিতেছেন একবারই, ২০১১ সালে। এম এস ধোনির নেতৃত্বে ভারতীয় দলের সদস্য ছিলেন। তাঁর সেই বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে ক্রিকেট জীবনের শেষদিকে এসে। তাই মাস্টার ভাল করেই জানেন তীরে এসে তরী ডুবলে কতটা কষ্ট হতে পারে ক্রিকেটারদের, সমর্থকদেরও।


```