Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ফ্লোরিন পরিবারে গেমস সোনার ত্রিমুকুট! বাবা, ভাইয়ের পরে সোনা জিতলেন কন্যাও

এক ঘরে তিনটি অলিম্পিক্স সোনা। মনে হয় গল্প, না এটাই সত্যি, ঘোর বাস্তব।

ফ্লোরিন পরিবারে গেমস সোনার ত্রিমুকুট! বাবা, ভাইয়ের পরে সোনা জিতলেন কন্যাও

গেমসে সোনা জয়ের পরে ক্যারোলিয়েনের উচ্ছ্বাস।

শেষ আপডেট: 4 August 2024 00:08

দ্য ওয়াল ব্যুরো: পুরো পরিবারই চ্যাম্পিয়ন। এককথায় বলা যায়, চ্যাম্পিয়ন পরিবার।

এক ঘরে তিনটি অলিম্পিক্স সোনা। মনে হয় গল্প, না এটাই সত্যি, ঘোর বাস্তব। অলিম্পিক্স গেমস বহু রূপকথার জন্ম দেয়, এবারও দিল প্যারিসে সেইন নদীতে। বাবা, ভাইয়ের পরে গেমসের রোয়িংয়ে সোনা জিতলেন ক্যারোলিয়েন ফ্লোরিনও। ২৬ বছর বয়সি এই ডাচ রোয়ার মহিলাদের সিঙ্গলস স্কালসে ৭ মিনিট ১৭.২৮ সেকেন্ড সময়ে সোনা জিতেছেন।

ক্যারোলিয়েনের ভাই ফিন ফ্লোরিন গত সপ্তাহেই ছেলেদের কোয়াড্রপল স্কালসে সোনা জিতেছেন। তাঁদের বাবা রোনাল্ড ফ্লোরিনও দুটি অলিম্পিক্স পদকের মালিক।

ফ্লোরিন পরিবারের যিনি মা আন্তে রেহাগও বিশ্ব রোয়িং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। খেলেছেন ১৯৯৬ আটলান্টা অলিম্পিক্সেও। তিনি সেবার না পারলেও তাঁর স্বামী ক্যারোলিয়েনের বাবা সোনা জিতে ফেরেন।

নেদারল্যান্ডসের এই রোয়ার ১৯৮৮ সিওল অলিম্পিক্সেও সোনা জিতেছিলেন। একই পরিবারের সবাই রোয়িং চ্যাম্পিয়ন। সিনেমার গল্পকেও হার মানাবে এই ঘটনা সোনা জয়ের পরে কন্যা ক্যারোলিয়েন জানান, ‘‘আমার কাছে এটা বিশ্বজয়ের মতো। যে বাড়িতে সবাই সোনা জিতেছে, সেটি না পেলে আমি কী করতাম জানি না। আমি আজ সবার থেকে খুশি।’’


```