Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: রোহিতের ‘মাইন্ড গেম’-এ কুপোকাত কুলদীপ! আউট না হয়েও কেন প্যাভিলিয়নের দিকে হাঁটলেন ‘হিটম্যান’?

আইপিএল ২০২৬-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে কুলদীপ যাদবকে বিভ্রান্ত করতে অভিনব কৌশল নিলেন রোহিত শর্মা।

IPL 2026: রোহিতের ‘মাইন্ড গেম’-এ কুপোকাত কুলদীপ! আউট না হয়েও কেন প্যাভিলিয়নের দিকে হাঁটলেন ‘হিটম্যান’?

রোহিত শর্মা, কুলদীপ যাদব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 April 2026 08:33

দ্য ওয়াল ব্যুরো: অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) এক 'মাইন্ড গেম' এখন ক্রিকেট মহলে চর্চার বিষয়। শনিবারের এই ম্যাচে দিল্লির স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) বিভ্রান্ত করতে এক অভিনব কৌশল অবলম্বন করেন ‘হিটম্যান’, যা নিয়ে ম্যাচ শেষে নিজেই মুখ খুলেছেন তিনি।

ঘটনাটি ছিল মুম্বই ইনিংসের নবম ওভারের পঞ্চম বলের। দিল্লির স্পিনার কুলদীপ যাদবের একটি লেগ-সাইডের বল সুইপ শট মারার চেষ্টা করেন রোহিত শর্মা। বলটি ব্যাটে না লেগে সরাসরি উইকেটকিপার কেএল রাহুলের হাতে চলে যায়। কুলদীপ ও রাহুল নিশ্চিত ছিলেন যে বলটি রোহিতের ব্যাটে লেগেছে, তাই তাঁরা আউটের আবেদন করেন। কিন্তু আম্পায়ার আউট দিতে রাজি হননি।

ঠিক সেই মুহূর্তে এক চাল চাললেন রোহিত শর্মা। আম্পায়ার আউট না দিলেও রোহিত এমনভাবে প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করলেন, যেন সত্যিই বলটি তাঁর ব্যাটে লেগেছে এবং তিনি আউট হয়ে গেছেন। রোহিতের এই আত্মবিশ্বাসী হাবভাব দেখে কুলদীপ ও রাহুল নিশ্চিত হয়ে যান যে ব্যাটে বল লেগেছে এবং তাঁরা রিভিউ (DRS) নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু রিপ্লেতে আল্ট্রা-এজে দেখা যায়, বলটি আসলে ব্যাটে নয়, রোহিতের প্যাডে লেগেছিল। ফলে দিল্লির একটি মূল্যবান রিভিউ নষ্ট হয়ে যায়।

নিজের এই কৌশল সম্পর্কে হাসিমুখে রোহিত জানান, "আমি কুলদীপকে খুব ভাল  করে চিনি। ও সুযোগ পেলেই ডিআরএস নিতে পছন্দ করে। তাই একটু ভাগ্যের পরীক্ষা নিচ্ছিলাম। আমি জাস্ট ক্রিজ ছেড়ে হাঁটা শুরু করেছিলাম যাতে ওরা বিভ্রান্ত হয়। সেটা আমাদের পক্ষেই গিয়েছিল। তবে আক্ষেপ যে তার পরের ওভারেই আমি আউট হয়ে যাই। আমি চেয়েছিলাম খেলাটা নিজের হাতে নিতে, কিন্তু পারিনি।"

রোহিতের এই চাল মুম্বইকে সাময়িক স্বস্তি দিলেও শেষ রক্ষা হয়নি। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ১৬২/৬ রানের একটি সাদামাটা স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে সমীর রিজভির বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে খেই হারায় মুম্বই। ৫১ বলে ৯০ রানের (৭টি চার ও ৭টি ছক্কা) এক অবিশ্বাস্য ইনিংস খেলে ১৮.১ ওভারেই দিল্লিকে ৬ উইকেটে জয় এনে দেন রিজভি।


```