ঋষভ পন্থ
শেষ আপডেট: 8 April 2025 19:04
শদ্য ওয়াল ব্যুরো: পড়তি ফর্মের জেরেই কি মাঠে নামলেন না ঋষভ পন্থ? প্যাড পায়ে সাইডলাইনে বসে রইলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক? আজ ইডেনে কেকেআরের বিরুদ্ধে অপেক্ষারত পন্থের ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিবাদ শুরু হয়। অনেকেই ঋষভের সমালোচনায় সরব হন৷ নেতৃত্বে থেকেও পিঠ বাঁচানোর মানসিকতাকে বিঁধে মিমও তৈরি করেন অনেকে৷
প্রসঙ্গত, আজ কলকাতার বিরুদ্ধে ২৩৮ রানের পাহাড়প্রমাণ স্কোর দাঁড় করায় লখনউ৷ এডেন মার্করামের ইনিংস হাফ সেঞ্চুরির তিন রান আগে শেষ হয়ে গেলেও দলকে ঝোড় শুরুয়াত দিয়ে যান। বিধ্বংসী মেজাজে ছিলেব মিচেল মার্শও। ৪৮ রানে তোলেন ৮১ রান। নিকোলাস পুরান ৩৬ বলে ৮৭ রান করেন। কিন্তু আবদুল সামাদ আউট হওয়ার পর ঋষভের আসার কথা থাকলেও তিনি মাঠে নামেননি। সাইডলাইনের বসে থাকেন৷
Why Rishabh Pant hiding himself to come to bat? #KKRvLSG
— Rangmanch cricket (@justwithflow) April 8, 2025
27 CR Daddy waiting ????????
— ???????????????????????? (@Uthaya2911) April 8, 2025
Rishabh Pant ????#KKRvsLSG pic.twitter.com/TkO0qFIiqF
এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক৷ সোশ্যাল মিডিয়া এক্স-এ একজন প্রশ্ন তোলেন, ‘ঋষভ ব্যাটিং না করে নিজেকে লুকিয়ে রেখেছেন কেন?’ আরেকজনের মন্তব্য, ‘২৭ কোটির মালিক এখনও অপেক্ষায়!’ লখনউ অধিনায়ককে একহাত নিয়ে প্রশ্ন তোলেন, ‘২৭ কোটির প্রাইস ট্যাগ নিয়ে কী করছেন ঋষভ? আমি অনেক দিন ধরে বলে আসছি, ও টি-২০ ক্রিকেটারই নয়!’