Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনে এল ঝলমলে ছবি, তিন বছরের প্রেমের পর বাগদান সারলেন রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ

লখনউয়ে রাজকীয় বাগদানে একসঙ্গে রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। প্রেমের তিন বছর পর হল এই অনুষ্ঠান। জমকালো ছবি শেয়ার করলেন এই জুটি।

সামনে এল ঝলমলে ছবি, তিন বছরের প্রেমের পর বাগদান সারলেন রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ

শেষ আপডেট: 9 June 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: রাজকীয় আয়োজনে সম্পন্ন হল ক্রিকেটার রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বাগদান। ভাগ করে নিলেন নতুন জীবনের শুরু। রবিবার লখনউয়ে একটি জমকালো অনুষ্ঠানে সম্পন্ন হয় এই বাগদান। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি শেয়ার করে তাঁরা জানালেন, এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন প্রায় তিন বছর।

রিঙ্কু ও প্রিয়া দুজনেই ইনস্টাগ্রামে লিখেছেন, 'এই দিনটা বহুদিন ধরেই আমাদের হৃদয়ে ছিল, প্রায় তিন বছর। এই অপেক্ষার প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। আমরা বাগদত্ত, ভালবাসায় ভরে আছি আমরা, একসঙ্গে পথচলার অঙ্গীকার করছি।'

এই পোস্টের সঙ্গেই শেয়ার করা হয়েছে পাঁচটি ঝলমলে বাগদানের ছবি। ক্রিম রঙের কাজ করা আচকান ও লেদারের লোফারে দারুণ মানিয়েছিল রিঙ্কুকে। তাঁর পোশাকে ছিল রুপালি জরির সূক্ষ্ম কাজ। প্রিয়া সরোজের সাজও ছিল রাজকীয়। হালকা গোলাপি লেহেঙ্গায় ফুলের নকশা ও গোটা পট্টির কাজ, সঙ্গে পান্নার নেকলেস ও অর্ধেক খোলা চুলের স্টাইলিং।

সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ জানান। তিনি বলেন, "রাজনীতি ও ক্রিকেট সম্পূর্ণ আলাদা জগৎ। তাও যখন দু’জন মানুষ একই চিন্তাভাবনা ও মূল্যবোধ ভাগ করে নেয়, তখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুই পরিবারের আনন্দ। আমি ওদের দু’জনকেই অভিনন্দন জানাই।"

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে দেশে এখন সুপরিচিত ক্রিকেট-মুখ রিঙ্কু সিং। ইতিমধ্যে তিনি ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৯৯ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৫.২০। তাঁর ঝুলিতে রয়েছে চারটি হাফ-সেঞ্চুরি। মাঠের বাইরেও তাঁর জনপ্রিয়তা দিনদিন বাড়ছে।

তবে ২০২৫ সালের আইপিএলে রিঙ্কুর পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। তিনি ১৪টি ম্যাচে ২০৬ রান করেছেন, গড় ২৯.৪২ এবং স্ট্রাইক রেট ১৫৩.৭৩। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স ১৪ ম্যাচে মাত্র ৫টি জয় পেয়ে টেবিলে অষ্টম স্থানে সিজন শেষ করে।

অন্যদিকে, প্রিয়া সরোজ রাজনীতির মঞ্চে বেশ ঝলমলে অভিষেক করেছেন। উত্তরপ্রদেশের বারাণসীর কারখিয়াঁও গ্রামে জন্ম প্রিয়ার। ২০২৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। কেরাকট আসন থেকে তিনি বিজেপির বর্ষীয়ান নেতা বিপি সরোজকে ৩৫,০০০-র বেশি ভোটে পরাজিত করেন।

আইনের ছাত্রী প্রিয়া সরোজ রাজনীতিতে আসবেন, এটা কখনও ভাবেননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘আমি কখনওই রাজনীতিতে আসার কথা ভাবিনি। কোভিডের সময় আমি বিচারক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। এমনকী যখন দলের টিকিট ঘোষণা করা হয়, তখনও আমি অনলাইন ক্লাসে ব্যস্ত ছিলাম।’

প্রিয়া সরোজ দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে স্কুল শিক্ষা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। রাজনীতিতে যোগদানের আগে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজও করেছেন।

তাঁর আইনজ্ঞান এবং সতেজ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাঁকে রাজনীতির মঞ্চে একজন উদীয়মান ও প্রভাবশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই পথে তিনি সদর্পে এগিয়ে যাবেন, বলাই বাহুল্য।


```