Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

র‍্যাপিড-ব্লিটজ ডাবল, ২০তম বিশ্বখেতাব! চ্যাম্পিয়ন হয়েই বছর শেষ করলেন ম্যাগনাস কার্লসেন

একই বছরে র‍্যাপিড ও ব্লিটজ—দুটোতেই সেরার শিরোপা মাথায় তোলার ঘটনা উজ্জ্বল কেরিয়ারে এই নিয়ে পঞ্চমবার।

র‍্যাপিড-ব্লিটজ ডাবল, ২০তম বিশ্বখেতাব! চ্যাম্পিয়ন হয়েই বছর শেষ করলেন ম্যাগনাস কার্লসেন

ম্যাগনাস কার্লসেন

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 December 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের শেষ বড় মঞ্চেও ফলাফল বদলাল না। দাবার তিন ফরম্যাট মিলিয়ে নিজের আধিপত্য আরও পোক্ত করলেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। দোহায় বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নোদিরবেক আবদুসাত্তোরভ (Nodirbek Abdusattorov)-কে হারিয়ে র‍্যাপিড–ব্লিটজ ডাবল সম্পূর্ণ করলেন দুনিয়ার এক নম্বর গ্র্যান্ডমাস্টার। সব মিলিয়ে তাঁর খেতাবের সংখ্যা দাঁড়াল কুড়িতে।

ফাইনালের চার গেম আর এক অপ্রত্যাশিত চাল

ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার গেমের লড়াইয়ে কার্লসেন (Magnus Carlsen) জিতলেন ২.৫–১.৫ ব্যবধানে। প্রথম তিন গেম শেষে স্কোরলাইন ছিল ১.৫–১.৫। যদিও চতুর্থ গেমে ম্যাচের মোড় ঘোরান নরওয়েজিয়ান। ড্র মেনে না নিয়ে হঠাৎ একটি ঝুঁকিপূর্ণ পন মুভ—যা আবদুসাত্তোরভ (Nodirbek Abdusattorov)-কে চাপে ফেলে দেয়। সেই চাল থেকেই ম্যাচের রাশ নিজের দিকে টেনে নেন তিনি।

এই জয়ের সুবাদে কার্লসেন (Magnus Carlsen) জিতলেন রেকর্ড নবম বিশ্ব ব্লিটজ খেতাব। দু’দিন আগেই জিতেছিলেন র‍্যাপিডে সোনা। একই বছরে র‍্যাপিড ও ব্লিটজ—দুটোতেই সেরার শিরোপা মাথায় তোলার ঘটনা উজ্জ্বল কেরিয়ারে এই নিয়ে পঞ্চমবার।

কঠিন কোয়ালিফায়ার, শেষমেশ শীর্ষে

সাফল্য যদিও সহজে আসেনি। ব্লিটজ ইভেন্টের সুইস রাউন্ডে একাধিক পরাজয়ের সাক্ষী কার্লসেন (Magnus Carlsen)। শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা পাওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ১৯তম রাউন্ডে আবদুসাত্তোরভ (Nodirbek Abdusattorov)-এর বিরুদ্ধে ড্র করে ১৩.৫ পয়েন্টে পৌঁছে শেষ চার নিশ্চিত করেন তিনি।

সুইস পর্বে শীর্ষে ছিলেন অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi) (১৫ পয়েন্ট), দ্বিতীয় স্থানে ফাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana) (১৪)। সেমিফাইনালে কার্লসেন (Magnus Carlsen) ৩–১ ব্যবধানে হারান কারুয়ানাকে (Fabiano Caruana)। অন্যদিকে ২.৫–০.৫ ব্যবধানে এরিগাইসিকে (Arjun Erigaisi) পরাজিত করেন আবদুসাত্তোরভ (Nodirbek Abdusattorov)।

পরিসংখ্যানের নিরিখে কার্লসেনের মরশুম

ওয়ার্ল্ড ব্লিটজ জয়ের সুবাদে কার্লসেনের (Magnus Carlsen) বিশ্বখেতাবের মোট সংখ্যা দাঁড়াল ২০—ক্লাসিক্যাল, র‍্যাপিড ও ব্লিটজ মিলিয়ে। দোহা থেকে তিনি নিয়ে ফিরছেন ৭০ হাজার ইউরো পুরস্কারমূল্যও।

অন্যদিকে, ভারতীয় দাবাড়ু এরিগাইসির (Arjun Erigaisi) জন্যও এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। র‍্যাপিড ও ব্লিটজ—দু’টি ইভেন্টেই ব্রোঞ্জ জিতে তিনি ইতিহাসে জায়গা করে নিলেন। ওপেন বিভাগে বিশ্ব ব্লিটজে পদকজয়ী দ্বিতীয় ভারতীয় পুরুষ দাবাড়ু হিসেবে নাম উঠল তাঁর—এই কীর্তি আগে ছিল শুধু বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand)।


```