Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হারের জ্বালায় বেসামাল! চ্যাম্পিয়নশিপে হোঁচটের পর ক্যামেরাম্যানকে ঠেলে বিতর্কে কার্লসেন

অনেকেই প্রশ্ন তুলছেন—হারের হতাশা থাকলেও এমন আচরণ কি একজন তারকা দাবাড়ুর মানায়?

হারের জ্বালায় বেসামাল! চ্যাম্পিয়নশিপে হোঁচটের পর ক্যামেরাম্যানকে ঠেলে বিতর্কে কার্লসেন

ম্যাগনাস কার্লসেন

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 December 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের এক নম্বর দাবাড়ু হয়েও হার মানলে যে মেজাজ ধরে রাখা সবসময় সম্ভব হয় না, সেটা আবার বোঝা গেল ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) আচরণে। র‍্যাপিড চ্যাম্পিয়নশিপের (FIDE World Rapid Championship) মঞ্চে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্টেমিয়েভের (Vladislav Artemiev) কাছে অপ্রত্যাশিত পরাজয় এমনিতেই চর্চায়। কিন্তু তাকে ছাপিয়ে সামনে ক্যামেরাম্যানকে ঠেলে সরিয়ে দেওয়ার ঘটনা। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে দাবামহলে।

আর্টেমিয়েভের কাছে ধাক্কা, সপ্তম রাউন্ডেই ছন্দপতন

শনিবার রাউন্ড ৭-এ কার্লসেনের ভুল একেবারে ক্ষমার অযোগ্য। ১৫ নম্বর চালেই বড়সড় গলদ করে বসেন পাঁচবারের বিশ্ব র‍্যাপিড চ্যাম্পিয়ন। সুযোগ ছাড়েননি আর্টেমিয়েভ। ধীরে ধীরে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে এনে জয় ছিনিয়ে নেন। যার সুবাদে বিজয়ী দাবাড়ু পৌঁছে গেলেন ৬.৫ পয়েন্টেবাকিদের থেকে পুরো এক পয়েন্ট এগিয়ে। আর এদিনই ম্যাচ শেষে হার মেনে নিতে না পেরে ম্যাচ খেলার হল ছেড়ে অতিদ্রুত বেরিয়ে যান কার্লসেন। তখনই সামনে আসে সেই বিতর্কিত মুহূর্ত।

ভাইরাল ভিডিও ও ক্যামেরাম্যান বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভেন্যু ছাড়ার সময় এক ক্যামেরাম্যান তাঁকে অনুসরণ করছিলেন। তীব্র বিরক্ত কার্লসেন আচমকাই ক্যামেরাম্যানকে ঠেলে সরিয়ে দেন। ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলছেনহারের হতাশা থাকলেও এমন আচরণ কি একজন তারকা দাবাড়ুর মানায়?

দ্বিতীয় দিনের ওঠানামা, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো

প্রথম দিনে ৫ ম্যাচে ৪.৫ পয়েন্ট তুলে দারুণ শুরু করেছিলেন কার্লসেন। কিন্তু দ্বিতীয় দিনে ছন্দ নড়বড়ে। রাউন্ড ৬-এ ফরাসি গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভাশিয়ে-লাগ্রাভের (Maxime Vachier-Lagrave) বিরুদ্ধে সিসিলিয়ান খেলতে গিয়ে ই-ফাইলে ট্রিপল পন নিয়ে সমস্যায় পড়েন। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাচ ড্র-তেই শেষ হয়। তবে রাউন্ড ৮-এ আর্মেনিয়ার শান্ট সারগসিয়ানের (Shant Sargsyan) বিরুদ্ধে জিতে কিছুটা স্বস্তি ফেরান কার্লসেন। অন্তিম ম্যাচে আমেরিকার রে রবসনের (Ray Robson) বিরুদ্ধে সময়ের দিক থেকে এগিয়ে থেকেও ড্র। ফলে দ্বিতীয় দিন শেষে সাত পয়েন্ট নিয়ে চারজনের একটি গ্রুপে জায়গা করে নেন তিনি।

মহিলা বিভাগে লিডে হাম্পি

মহিলা বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন কনেরু হাম্পি (Koneru Humpy) নিজের পরিচিত ধৈর্য আর স্থিরতা বজায় রেখে যুগ্ম লিডে রয়েছেন। আট ম্যাচে ৬.৫ পয়েন্ট নিয়ে তিনি চিনের ঝু জিনারের (Zhu Jiner) সঙ্গে শীর্ষে। ঠিক পিছনেই ছয় পয়েন্টে ভারতের দ্রোণাবল্লী হরিকা (Dronavalli Harika)-সহ আরও দশ জন। পাশাপাশি ওপেন বিভাগে ভারতীয় তরুণ তারকা দোম্মারাজু গুকেশ (D. Gukesh) ও অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi) এখনও টিকে শিরোপার দৌড়ে।


```