Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শনিবার যুবভারতীতে আইএসএল ফাইনালে থাকবেন রণবীর-আলিয়া, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও

দু’দলের মধ্যে মোট ন’বারের সাক্ষাতে মোহনবাগান মাত্র একটিবার জিতেছে, না হলে ছ’বার শেষ হাসি মুম্বই দলের। সেই কারণে কাগজে কলমে ফেভারিট আরব সাগরের দলই।

শনিবার যুবভারতীতে আইএসএল ফাইনালে থাকবেন রণবীর-আলিয়া, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও

শেষ আপডেট: 30 April 2024 17:59

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে শনিবার আইএসএল ফাইনালে থাকবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই দুই তারকা দম্পতি গত সেমিফাইনাল ম্যাচেও মাঠে হাজির ছিলেন। ওই দুই তারকাকে মুম্বই দলের লাকি চার্ম মনে করা হচ্ছে। সেই কারণেই তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে দলের তরফ থেকে।

শনিবার ফাইনালে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি মুখোমুখি হবে। তারা এর আগেও খেলেছে গ্রুপ লিগের ম্যাচ। প্রথম অর্ধে মুম্বইয়ের মাঠে বাগান হেরে গিয়েছিল। সেই বদলা সবুজ মেরুন শিবির যুবভারতীতে নিয়েছে। লিগ-শিল্ড নির্ধারক ম্যাচে জিতেছিল হাবাসের দল।

দু’দলের মধ্যে মোট ন’বারের সাক্ষাতে মোহনবাগান মাত্র একটিবার জিতেছে, না হলে ছ’বার শেষ হাসি মুম্বই দলের। সেই কারণে কাগজে কলমে ফেভারিট আরব সাগরের দলই।

সেমিতে যেভাবে মুম্বই আধিপত্য রেখে গোয়াকে হারিয়েছে, তাতে কাপ জয় খুব একটা অসম্ভব নয়। প্লে অফ সেমির ম্যাচে মাঠে হাজির ছিলেন রণবীর ও আলিয়া ভাট। তাঁরা খেলা শেষে সমর্থকদের অভিনন্দন কুড়িয়েছেন। রণবীরকে দেখা গিয়েছে তিনি মুম্বই দলের জার্সি ঘোরাচ্ছেন মাথার ওপর।

এমনকী আইএসএল ফাইনালে ট্রফি তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে ইতিমধ্যেই আয়োজক এফএসডিএল-র তরফ থেকে মাঠে আসার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ব্যস্ত নির্বাচনী প্রচারে। ম্যাচের আগে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ারও পরিকল্পনা রয়েছে।

ফাইনাল ম্যাচ ঘিরে এমনিতেই আকর্ষণ রয়েছে। এই ম্যাচের আয়োজক এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড)। তারাই টিকিট বিক্রি করছে। অনলাইন ও অফলাইন টিকিট বিক্রি করা হবে। সবুজ মেরুন কোচ হাবাস বলেছেন, সমর্থকদের কাছে আবেদন জানাতে চাই যাতে ৬০ হাজার সমর্থক সেদিন মাঠে আসেন দলকে সমর্থন জানাতে। 


```