Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিস্ফোরণের ধোঁয়া পেরিয়ে অল ইংল্যান্ড! দুবাইয়ে আটকে পিভি সিন্ধু, কোচের গলায় ‘দুশ্চিন্তা’

মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার জেরে একাধিক আন্তর্জাতিক উড়ান সংস্থা পরিষেবা বন্ধ রেখেছে। ফলে প্রশ্ন একটাই—সময় মতো পৌঁছতে পারবেন তো সিন্ধু? অল ইংল্যান্ডের মঞ্চ কিন্তু প্রস্তুত।

বিস্ফোরণের ধোঁয়া পেরিয়ে অল ইংল্যান্ড! দুবাইয়ে আটকে পিভি সিন্ধু, কোচের গলায় ‘দুশ্চিন্তা’

পিভি সিন্ধু

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 March 2026 15:38

দ্য ওয়াল ব্যুরো: অল ইংল্যান্ডের (All England Championships) আগে এমন দুঃস্বপ্ন কেউ কল্পনাও করেনি। কিন্তু দু'বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর (PV Sindhu) সঙ্গে ঠিক যেটা ঘটেছে, তাকে দু:স্বপ্ন ছাড়া আর কী-ই বা বলা যেতে পারে! দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Dubai International Airport) বিস্ফোরণের জেরে সিন্ধু ও তাঁর কোচ (Irwansyah Adi Pratama) আটকে পড়েছেন। সামনে টুর্নামেন্ট। কিন্তু আপাতত গন্তব্য বার্মিংহাম (Birmingham) নয়—হোটেল রুম।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার জেরে সমস্যার সূত্রপাত। ইরানের (Iran) ক্ষেপণাস্ত্র হামলার জেরে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) একাধিক এলাকায় বিস্ফোরণের খবর আসে। আবু ধাবি (Abu Dhabi) ও দুবাইয়েও এর প্রভাব পড়েছে। নিরাপত্তার কারণে দুবাই বিমানবন্দরে সমস্ত উড়ান স্থগিত করা হয়।

দুর্যোগ চলাকালীন বার্মিংহামের পথে ছিলেন সিন্ধু ও তাঁর ইন্দোনেশীয় কোচ। তাঁদের এলাকার খুব কাছেই বিস্ফোরণ হয়। সংবাদ সংস্থা পিটিআই-কে (PTI) দেওয়া সাক্ষাৎকারে সিন্ধুর কোচ ইরওয়ানস্যাহ বলেন, ‘এই মুহূর্তে দুবাইয়ে আছি। ফ্লাইট বাতিল হচ্ছে। বিমানবন্দরে বিস্ফোরণ। আমরা আপাতত এখানেই আটকে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের হোটেলে রাখা হয়েছে। ঠিক আছি, তবে একটু দুশ্চিন্তা তো হবেই। সিন্ধুর ম্যাচ বুধবার। আজই যদি উড়তে পারি, ভাল হয়।’

সোশ্যাল মিডিয়ায় সিন্ধুও সেই আতঙ্কের কথা জানিয়েছেন। তাঁর কথায়, ‘পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়ঙ্কর হচ্ছে। কিছুক্ষণ আগে যেখানে ছিলাম, তার কাছেই বিস্ফোরণ হয়। কোচ ধোঁয়া আর ধ্বংসাবশেষের কাছাকাছি ছিলেন, তাঁকে দ্রুত সরে যেতে হয়। মুহূর্তটা ভীষণ চাপের!’

এদিকে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (Badminton World Federation বা BWF) জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। ব্যাডমিন্টন ইংল্যান্ডের (Badminton England) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড় ও দলের নিরাপত্তাই সবার আগে। প্রয়োজনে সূচিতে পরিবর্তনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের বেশিরভাগ শাটলার ইতিমধ্যেই বার্মিংহাম পৌঁছে গিয়েছেন। পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty), লক্ষ্য সেন (Lakshya Sen), মহিলা ডাবলস জুটি গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand) ও তৃষা জলি (Treesa Jolly)—সকলেই সেখানে। মালবিকা বনসোদ (Malvika Bansod) পৌঁছালেও উন্নতি হুদার (Unnati Hooda) ডিরেক্ট ফ্লাইট শেষ মুহূর্তে বাতিল হয়েছে।

ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার (Badminton Association of India বা BAI) সচিব সঞ্জয় মিশ্র (Sanjay Mishra) জানিয়েছেন, বিকল্প পথে কয়েকজনকে পাঠানোর চেষ্টা চলছে। কেউ সিঙ্গাপুর (Singapore) হয়ে যাবেন। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার জেরে একাধিক আন্তর্জাতিক উড়ান সংস্থা পরিষেবা বন্ধ রেখেছে। ফলে প্রশ্ন একটাই—সময় মতো পৌঁছতে পারবেন তো সিন্ধু? অল ইংল্যান্ডের মঞ্চ কিন্তু প্রস্তুত।


```