Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিশ্বকাপ জিমনাস্টিক্সে প্রণতি নায়েকের পদক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

প্রণতি অবশ্য বর্তমানে বাংলার নয়, ওড়িশার হয়ে জাতীয় আসরে নামেন। সেটি না ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্বকাপ জিমনাস্টিক্সে প্রণতি নায়েকের পদক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

শেষ আপডেট: 18 February 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: কায়রোতে বিশ্বকাপ জিমনাস্টিক্সে খড়গপুরের মেয়ে প্রণতি নায়েক ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি ভল্ট ইভেন্টে এমন সাফল্য পেলেন। এর আগে ভারতের দীপা কর্মকার একই আসর থেকে অতীতে সোনা নিয়ে এসেছেন। দীপা অবশ্য এবার শেষ করেছেন পঞ্চমস্থানে।

প্রণতি অবশ্য এখনও প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পাননি। তিনি কিছুটা এগোলেন প্যারিসের দিকে। আরও কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে সফল হলেই সেই শিঁকে ছিড়বে।

গত অলিম্পিক্সে প্রণতিকে নিয়ে বিতর্ক হয়েছিল। তিনি সাইতে অনেক সুবিধা পাওয়ার পরেও অলিম্পিক্সে ব্যর্থ হয়েছিলেন। আবারও শূন্য থেকে শুরু করে এমন সাফল্য পেলেন। 

প্রণতি অবশ্য বর্তমানে বাংলার নয়, ওড়িশার হয়ে জাতীয় আসরে নামেন। সেটি না ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘বাংলার মেয়ে প্রণতি নায়েককে অনেক অভিনন্দন। কায়রোতে জিমন‌্যাস্টিক্স বিশ্বকাপের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য শুভেচ্ছা জানাই। বিশ্ব মঞ্চে তোমার আরও উন্নতি দেখতে চাই আমরা।’

প্রণতির কাছে এখনও লড়াই বাকি। তাঁকে প্যারিসের যোগ্যতা পেতে গেলে আরও তিনটি আসরে ভাল ফল করতে হবে। সেই টুর্নামেন্টগুলি হল, ২২-২৫ ফেব্রুয়ারি জার্মানি, ৭-১০ মার্চ আজারবাইজান ও ১৭-২০ এপ্রিল দোহায় হবে সেই আসর। ভাল ফল করতে পারলেই একমাত্র বাংলার আসল মেয়ে যাবেন অলিম্পিক্সে। গত অলিম্পিক্সে তিনি চূড়ান্ত ব্যর্থ হন।

প্রসঙ্গত, এবার জাতীয় আসরে প্রণতির মোট চারটি সোনা লাভে ওড়িশা সরকার তাঁকে ২৩ লক্ষ টাকা অনুদান দিয়েছে। এমনকী চাকরিরও প্রস্তাব দিয়েছে। 


```