Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেরিতে হলেও আইএসএল হওয়ার সম্ভাবনা বাড়ছে! 'ইতিবাচক' ফেডারেশন-এসএফডিএল বৈঠক

২২ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসীমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছিল, আইএসএল অচলাবস্থা কাটাতে ফেডারেশন ও এফএসডিএল আলোচনায় বসতে পারে। সেই নির্দেশ মেনেই সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়।

দেরিতে হলেও আইএসএল হওয়ার সম্ভাবনা বাড়ছে! 'ইতিবাচক' ফেডারেশন-এসএফডিএল বৈঠক

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 August 2025 23:51

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে অবশেষে মুখোমুখি বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড - FSDL)। সোমবারের সেই বৈঠককে ইতিবাচক বলেই বর্ণনা করেছে দুই পক্ষ। সব মিলিয়ে, দেরিতে হলেও আসন্ন মরসুমে আইএসএল (Indian Super League) আয়োজনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২২ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসীমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছিল, আইএসএল অচলাবস্থা কাটাতে ফেডারেশন ও এফএসডিএল আলোচনায় বসতে পারে। সেই নির্দেশ মেনেই সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়।

কী হল এই বৈঠকে? 

সূত্রের খবর, ফেডারেশন ও এফএসডিএল-এর মধ্যে চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকা চুক্তি অস্থায়ীভাবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে। অর্থাৎ, আসন্ন মরসুমেও লিগ আয়োজনের দায়িত্ব এফএসডিএল-এর হাতেই থাকছে। এরপর নতুন নির্বাচিত ফেডারেশন কমিটি চুক্তি দীর্ঘমেয়াদি করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফেডারেশন ইতিমধ্যেই খসড়া সংবিধান প্রকাশ করেছে। সেই অনুযায়ী নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর নতুন কমিটি গঠন হলে এফএসডিএল-এর সঙ্গে স্থায়ী চুক্তি প্রসঙ্গে আলোচনা চলবে।

ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই পক্ষই মৌখিকভাবে এক প্রস্তাবে সম্মত হয়েছে। তবে বিষয়টি এখন বিচারাধীন, তাই কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খুলছে না। জানা গেছে, বুধবার ফের এক দফা বৈঠক হবে। ২৮ অগস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব পেশ করা হবে। ঠিক পরের দিন, বৃহস্পতিবারই আদালতে মামলার পরবর্তী শুনানি।

এর আগে আইএসএলের ১৩ ক্লাবের মধ্যে ১১টিই ফেডারেশনকে চিঠি দিয়ে দ্রুত সমস্যার সমাধান চেয়েছিল। ফেডারেশন সুপ্রিম কোর্টে নড়াচড়া শুরু করলে ১৮ অগস্ট আদালত জানায়, ২২ তারিখে শুনানি হবে। সেই শুনানিতেই শীর্ষ আদালত আলোচনার নির্দেশ দেয়।

ক্লাবগুলির পক্ষের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আদালতে আর্জি জানিয়েছিলেন, জাতীয় ক্রীড়া বিল ও ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার পাশাপাশি আইএসএল ইস্যুতেও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আদালত সব পক্ষের মতামত শোনার পরই অচলাবস্থা কাটানোর নির্দেশ দেয়।

সব মিলিয়ে বলা যায়, আদালতের হস্তক্ষেপেই আপাতত বেঁচে গেল দেশের শীর্ষ লিগ। মরসুম শুরুতে হয়তো দেরি হবে, কিন্তু আলোচনার সদর্থক ইঙ্গিতেই ক্লাব ও সমর্থকদের আশার আলো জ্বলেছে।


```