Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’হাত নেই, কিন্তু মন ইস্পাতের, প্যারা ইভেন্ট নয় এশিয়া কাপে সক্ষমদের সঙ্গে প্রতিযোগিতায় শীতল

ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তিনি বলেন, “এটা তো মাত্র শুরু। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এখনও অনেক দূর, কিন্তু আমি জানি মা বৈষ্ণো দেবী আশীর্বাদ করবেন।”

দু’হাত নেই, কিন্তু মন ইস্পাতের, প্যারা ইভেন্ট নয় এশিয়া কাপে সক্ষমদের সঙ্গে প্রতিযোগিতায় শীতল

শীতল দেবী।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 November 2025 08:15

দ্য ওয়াল ব্যুরো: কেউ যদি শীতল দেবী (Sheetal Devi) কে না চেনেন, তাঁর সম্পর্কে না জানেন, তবে হয়তো ভাববেন—একজন সাধারণ প্রতিযোগী জাতীয় দলে নির্বাচিত হয়েছেন, এতে এমন বিশেষ কী! কিন্তু যদি তাঁকে ইতিমধ্যেই চিনে থাকেন, তাহলে নিশ্চয়ই অভিভূত হচ্ছেন, আর ভাবছেন—এও সম্ভব! জন্ম থেকে তাঁর দু’হাত নেই। আর এই প্রতিযোগিতা কোনও প্যারা ইভেন্টও নয়—সবার জন্য উন্মুক্ত জাতীয় প্রতিযোগিতার আসর। সেই আসরেই এবার তৃতীয় হয়ে ভারতের জুনিয়র জাতীয় আর্চারি দলে জায়গা করে নিলেন শীতল দেবী। আগামী ডিসেম্বর মাসে জেড্ডায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ স্টেজ ৩। তাতে অংশ নেবেন তিনি।

চণ্ডীগড়ের সোনেপত ট্রায়ালে তৃতীয় স্থান দখল করে ভারতের জুনিয়র দলভুক্ত হয়েছেন শীতল। এশিয়া কাপ ২০২৫ স্টেজ ৩-এর জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর সঙ্গে ভারতীয় দলে রয়েছেন তেজল রাজেন্দ্র সলভে, বৈদেহী জাধব এবং জ্ঞানেশ্বরী গাদাধে।

শীতল এদিন বলেন, “২০২৩ সালে এবং এ বছরের শুরুতেও আমি সক্ষম প্রতিযোগিতার ট্রায়ালে অংশ নিয়েছিলাম, কিন্তু যোগ্যতা অর্জন করতে পারিনি। তবে আমি কখনও নিজেকে অন্যদের চেয়ে কম ভাবিনি। আমি সবসময় নিজের সঙ্গেই প্রতিযোগিতা করি। এবার প্রথমবারের মতো সক্ষমদের আন্তর্জাতিক মঞ্চে খেলতে যাচ্ছি—এটা আমার জীবনের এক নতুন অধ্যায়।”

সোনেপতে ট্রায়ালে শীতল প্রথম রাউন্ডে ২১৬০-এর মধ্যে ২১০৩ পয়েন্ট অর্জন করেন। এরপর ১১টি রাউন্ড রবিন ম্যাচে ৬টি জয় পেয়ে নিজের স্থান নিশ্চিত করেন। নিজের পায়ের আঙুল ও সামনের অংশ দিয়েই ধনুক টানার অনন্য কৌশলে শীতল আবারও প্রমাণ করেছেন তাঁর দৃঢ়তা।

প্রশিক্ষক গৌরব শর্মা বলেন, “শীতল প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০টি তীর ছোঁড়ে। আমরা ওর সহনশক্তি বাড়াতে বিশেষ অনুশীলন করিয়েছি, কারণ সক্ষমদের ইভেন্টে ম্যাচসংখ্যা অনেক বেশি হয়। পাটিয়ালায় ওর সঙ্গে ভারতের সিনিয়র ও জুনিয়র তিরন্দাজরা অনুশীলন করে, যার ফলে ওর আত্মবিশ্বাস অনেক বেড়েছে।”

পূর্বে দিল্লিতে আয়োজিত খেলো ইন্ডিয়া এনটিপিসি র‍্যাংকিং টুর্নামেন্টে সক্ষম বিভাগের ফাইনালে রৌপ্যপদক জিতেছিলেন শীতল। এবার সেই অভিজ্ঞতাকেই পাথেয় করে আন্তর্জাতিক সক্ষম ইভেন্টে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

সম্প্রতি তিনি কিস্তওয়ার জেলার নিজের লোয়ধর গ্রামে প্রায় ২০ দিন কাটিয়েছেন এবং দীপাবলিও উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। সেই মুহূর্তের স্মৃতিচারণা করে শীতল বলেন, “অনেক দিন পর নিজের গ্রামে থাকতে পেরে ভালো লেগেছে। এখন দেখি, ডোডা জেলায় কত তরুণ-তরুণী তিরন্দাজিতে নামছে — এটা অনুপ্রেরণাদায়ক।”

ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তিনি বলেন, “এটা তো মাত্র শুরু। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এখনও অনেক দূর, কিন্তু আমি জানি মা বৈষ্ণো দেবী আশীর্বাদ করবেন।”


```