Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনে আলকারাজ, ‘যন্ত্রণা’র জন্য প্রস্তুত জোকোভিচ! ফাইনালে ভাঙতে পারে ছ’খানা রেকর্ড

আজকের ফাইনাল আসলে দুই মানসিকতার দ্বন্দ্ব। জোকোভিচ মানে ‘সাফারিং’। যন্ত্রণা সহ্য করে ম্যাচ বের করে আনা। আলকারাজ আগ্রাসন, শক্তি আর জেদের প্রতিনিধি। 

সামনে আলকারাজ, ‘যন্ত্রণা’র জন্য প্রস্তুত জোকোভিচ! ফাইনালে ভাঙতে পারে ছ’খানা রেকর্ড

জোকোভিচ বনাম আলকারাজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 February 2026 12:20

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৩৮। শরীর ক্লান্ত, বিধ্বস্ত। সেমিফাইনালে পাঁচ সেটের যুদ্ধ। তবু সামনে একটাই লক্ষ্য—ইতিহাস। রবিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামছেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। বিপক্ষে বর্তমান বিশ্ব এক নম্বর, ২২ বছরের ‘স্প্যানিশ বিস্ময়’ কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) এই ফাইনাল শুধু ট্রফির লড়াই নয়—রেকর্ড, উত্তরাধিকার আর দুই প্রজন্মের মুখোমুখি সংঘর্ষ।

জোকোভিচের সামনে ইতিহাস: ২৫ নম্বর গ্র্যান্ড স্ল্যাম

সেমিফাইনালে ইয়ানিক সিনারকে (Jannik Sinner) পাঁচ সেটে হারানোর পর জোকোভিচ নিজেই বলেছিলেন—‘এই ম্যাচ জেতা মানে প্রায় একটা গ্র্যান্ড স্ল্যাম জেতা!’ কথাটা ভুল নয়, নিখাদ সত্যি! কারণ শরীরে যে ধকল গিয়েছে, তারপর আবার নিজেকে শান দেওয়া সহজ নয়। তবু রবিবার জোকোভিচ নামছেন ইতিহাস গড়তে। জিতলে—

ক। হাতে আসবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম, ডিঙিয়ে যাবেন মার্গারেট কোর্টকে (Margaret Court)।

খ। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন—নিজের রেকর্ড আরও লম্বা করবেন।

গ। হবেন ওপেন এরায় অস্ট্রেলিয়ান ওপেন জেতা সবচেয়ে বেশি বয়সী পুরুষ টেনিস খেলোয়াড়।

নিজের অবস্থান নিয়ে জোকোভিচ বাস্তববাদী। আলকারাজের সঙ্গে বয়সের ব্যবধান প্রসঙ্গে মন্তব্য—‘ওর বয়স আমার থেকে ১৫–১৬ বছর কম। শরীরের দিক থেকে ওর রিকভারি সহজ!’ তবু অভিজ্ঞতার পাল্লাটা যে তাঁর দিকেই ভারী, অস্বীকার করার জায়গা নেই।

আলকারাজের সামনে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের হাতছানি

আলকারাজের সামনে সম্পূর্ণ ভিন্ন এক নজির গড়ার ইতিহাস। উইম্বলডন, ফরাসি ওপেন, ইউএস ওপেন—সবই জেতা। বাকি শুধু অস্ট্রেলিয়ান ওপেন। রবিবার জিতলে—

ক। ওপেন এরায় ষষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে পূর্ণ করবেন কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম।

খ। হবেন ইতিহাসের সবচেয়ে কম বয়সি কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী—ছাপিয়ে যাবেন রাফায়েল নাদালকে (Rafael Nadal)।

গ। বিশ্ব এক নম্বর হয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতা খেলোয়াড়দের এলিট তালিকায় ঢুকবেন।

তবে পথটা মসৃণ নয়। সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের (Alexander Zverev) বিরুদ্ধে পাঁচ ঘণ্টারও বেশি সময় কোর্টে ছিলেন আলকারাজ। ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, অ্যাডাক্টর মাংসপেশিতে টান রয়েছে। এই ক্লান্ত শরীর নিয়ে কি সামলাতে পারবেন মানসিক চাপ আর জোকোভিচের ম্যাচ ম্যানেজমেন্ট? প্রশ্নের জবাব মিলবে কোর্টেই।

মুখোমুখি লড়াইয়ের খতিয়ান

আজকের ফাইনাল আসলে দুই মানসিকতার দ্বন্দ্ব। জোকোভিচ মানে ‘সাফারিং’। যন্ত্রণা সহ্য করে ম্যাচ বের করে আনা। আলকারাজ আগ্রাসন, শক্তি আর জেদের প্রতিনিধি। হেড-টু-হেডে সার্বিয়ান তারকা এগিয়ে (৫–৪)। সাম্প্রতিক সাক্ষাতে আলকারাজ জিতেছেন ইউএস ওপেনে। আবার এই অস্ট্রেলিয়ান ওপেনেই কোয়ার্টার ফাইনালে আলকারাজকে হারিয়েছিলেন জোকোভিচ। অর্থাৎ, পাল্লা দু’দিকেই সমান-সমান।


```