Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Australian Open: আজ ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ! খেলা শুরু কখন? দেখবেন কোথায়?

মাত্র ২২ বছর বয়সে আলকারাজ দাঁড়িয়ে এক ঐতিহাসিক নজিরের মুখে। এই ম্যাচ জিতলে তিনিই হবেন ছেলেদের সার্কিটে সবচেয়ে কমবয়সি খেলোয়াড়, যিনি ‘কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ সম্পূর্ণ করবেন।

Australian Open: আজ ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ! খেলা শুরু কখন? দেখবেন কোথায়?

জোকোভিচ বনাম আলকারাজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 February 2026 11:01

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্ন পার্কের (Melbourne Park) রড লেভার অ্যারেনায় (Rod Laver Arena) আজ শুধু একটা ট্রফির লড়াই নয়। মুখোমুখি দাঁড়িয়ে দু’টি যুগ। একদিকে অভিজ্ঞতার পাহাড়, ইতিহাস রচনার ভার। অন্যদিকে তারুণ্যের গতি, ভবিষ্যতের ডাক। নোভাক জোকোভিচ (Novak Djokovic) বনাম কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)—অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনাল হয়ে উঠেছে টেনিস ইতিহাসের সন্ধিক্ষণ।

জোকোভিচের সামনে অধরা স্বপ্ন

এই ফাইনালে নামার সুবাদে জোকোভিচ এক অনন্য রেকর্ডের দরজায়। জিতলে হাতে উঠবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) খেতাবযা তাঁকে টেনিস ইতিহাসে এককভাবে শীর্ষে বসাবে। এতদিন ছিলেন মার্গারেট কোর্টের (Margaret Court) সঙ্গে যুগ্মভাবে ২৪টি করে মেজর জয়ের রেকর্ডের মালিক। মেলবোর্নে সার্বিয়ান তারকার আধিপত্য প্রায় কিংবদন্তি১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন! সবচেয়ে বড় কথা, এখানকার ফাইনালে উঠলে কখনও খালি হাতে ফেরেননি।

২০০৮ সালে মেলবোর্নেই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জোকোভিচ। প্রায় দু’দশক পরে আবার একই মঞ্চে দাঁড়িয়ে ইতিহাস নতুন করে লেখার সুযোগ। বয়স, ক্লান্তি, দীর্ঘ কেরিয়ারের ক্লেদসবকিছুর পরেও তাঁর মানসিক দৃঢ়তা প্রশ্নাতীত।

আলকারাজের সামনে ভবিষ্যতের সিংহাসন

অন্যদিকে, মাত্র ২২ বছর বয়সে আলকারাজ দাঁড়িয়ে এক ঐতিহাসিক নজিরের মুখে। এই ম্যাচ জিতলে তিনিই হবেন ছেলেদের সার্কিটে সবচেয়ে কমবয়সি খেলোয়াড়, যিনি ‘কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম (Career Grand Slam) সম্পূর্ণ করবেন। এর আগে রোলাঁ গারো (Roland Garros), উইম্বলডন (Wimbledon) ও ইউএস ওপেন (US Open) জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই তালিকা পূর্ণ। তারুণ্যের শক্তি, অসাধারণ কভারেজ, ভয়ডরহীন শট নির্বাচনসব মিলিয়ে আলকারাজ নিজেকে শুধুই ‘পরবর্তী প্রজন্মনন, বর্তমানের যোগ্য দাবিদার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ শেষ হাসি হাসলে তাঁর উত্থান নিয়ে আর সন্দেহের জায়গায় থাকবে না।

কখন শুরু, দেখবেন কোথায়?

ভারতীয় সময় অনুযায়ী আজ, রবিবার, ১ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল শুরু। সময় দুপুর ২টো। টিভিতে সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক (Sony Sports Network)। মোবাইল বা ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে সনি লিভ অ্যাপে (Sony LIV)।

হেড-টু-হেডের (Head-to-head) হিসেবে এখনও পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছেন দুই তারকা। আলকারাজ জিতেছেন ৪ বার, জোকোভিচ ৫ বার। সাম্প্রতিক লড়াইয়ে পাল্টাপাল্টি সাফল্যউইম্বলডনের (Wimbledon) ফাইনালে আলকারাজ, অলিম্পিক্সে (Olympics) জোকোভিচ। আজকের ফাইনাল যে আরও এক দীর্ঘ, নাটকীয় ম্যাচের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য।


```