Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, আরও বড় শাস্তির খাঁড়া নেমে আসতে পারত। প্রসিকিউশন প্রথমে তাঁর চার বছর নয় মাসের জেল ও তিন মিলিয়ন ইউরোর জরিমানার দাবি তোলে।

কোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ

কার্লো অ্যান্সেলোত্তি (ফাইল ছবি)

শেষ আপডেট: 9 July 2025 21:03

দ্য ওয়াল ব্যুরো: একদা রিয়াল মাদ্রিদ ম্যানেজার, এখন ব্রাজিল দলের কোচ কার্লো অ্যান্সেলোত্তিকে এক বছরের কারাদণ্ড দিল স্পেনের আদালত। অভিযোগ, ২০১৪ সালে রিয়ালের দায়িত্বে থাকার সময় নিজের ছবির স্বত্ব থেকে প্রাপ্ত আয় গোপন করে স্প্যানিশ কর দফতরকে প্রায় ৮ লক্ষ ৩০ হাজার পাউন্ড ফাঁকি দেন তিনি।

যদিও আদালতে দাঁড়িয়ে অ্যান্সেলোত্তির দাবি, রিয়াল মাদ্রিদ ও তাঁর হিসেবরক্ষকদের পরামর্শেই তিনি যাবতীয় আর্থিক কাঠামো মেনে চলেছেন। তাঁর কথায়, ‘সবকিছুই আমাকে স্বাভাবিক মনে হয়েছিল। বুঝতেই পারিনি যে কিছু ভুল হতে পারে।’

এর পাশাপাশি অ্যান্সেলোত্তির বক্তব্য, ২০১৪ সালে স্পেনে ১৮৩ দিনের কম সময় ছিলেন। তাই তিনি সেখানকার কর আইনের আওতায় পড়বেন না। যদিও আদালত এই যুক্তি মেনে নেয়নি।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, আরও বড় শাস্তির খাঁড়া নেমে আসতে পারত। প্রসিকিউশন প্রথমে তাঁর চার বছর নয় মাসের জেল ও তিন মিলিয়ন ইউরোর জরিমানার দাবি তোলে। শেষ পর্যন্ত আদালত এক বছরের সাজা ঘোষণার পাশাপাশি চার লক্ষ ইউরোর আর্থিক জরিমানা ধার্য করেছে।

এখানেই স্বস্তি পেয়েছেন অ্যান্সেলোত্তি। স্পেনের আইনে, দুই বছরের নিচে কারাদণ্ড হলে এবং অভিযুক্ত যদি আগে কোনও অপরাধ করে না থাকেন, তাহলে সাধারণত জেলে যেতে হয় না। তাই আপাতত কারাবাসের ফাঁড়া এড়াতে পেরেছেন চ্যাম্পিয়নস লিগজয়ী ম্যানেজার। ২০১৫ সালের আরেকটি কর ফাঁকি মামলায় আদালত অবশ্য তাঁকে নির্দোষ বলেই ঘোষণা করেছে।

অ্যান্সেলোত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন। পরে বায়ার্ন মিউনিখ ও এভারটন ঘুরে ২০২১ সালে ফের মাদ্রিদে যোগ দেন। চলতি বছর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নয়া জার্নি শুরু করেছেন।
কর ফাঁকির অভিযোগে জড়িয়ে পড়া তারকাদের তালিকা বেশ লম্বা। আনচেলত্তি নতুন নন। আগেই এই তালিকায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোসে মোরিনহোর মতো খেলোয়াড়, ম্যানেজার। মেসি ও তাঁর বাবাও একসময় কর ফাঁকির অভিযোগে ২১ মাসের শাস্তি পান, যা পরে জরিমানায় রফা করা হয়। বিশেষজ্ঞদের অনুমান, অ্যান্সেলোত্তির ক্ষেত্রেও তাই হতে চলেছে।


```