
শেষ আপডেট: 15 January 2019 13:10
সৃজিতের সোমবারের পোস্ট [/caption]
পোস্ট করা মাত্রই শুরু হয় কমেন্ট। পরিচালককে ইনবক্সও করেন অনেকে। এ কথা আর বলার অপেক্ষা রাখে না, আপমর ইস্টবেঙ্গল সমর্থক এই পোস্টকে টিপ্পনি হিসেবেই নিয়েছিল। উল্টোদিকে পরিচালকের পোস্টের স্ক্রিন শটকে হাতিয়ার করে সবুজ-মেরুন সমর্থকরাও খোঁচা দিতে শুরু করেন চিরপ্রতিদ্বন্দ্বীকে। কিন্তু একটা সময়ের পর বিভিন্ন গ্রুপে তা মাত্রা ছাড়াতে শুরু করে।
মঙ্গলবার ফেসবুকে পোস্ট করেন পরিচালক। সেখানে তিনি লেখেন, কোনও রকম উদ্দেশ্য নিয়ে ওই পোস্ট তিনি করেননি। নিছক মজার জন্যই পোস্টটি করেছিলেন। কিন্তু ময়াদানি আবেগ তো আর সে সব মানে না। যা হওয়ার হয়েছে। পরিচালক লেখেন, সকাল থেকে বহু মেসেজ পেয়েছেন তিনি। ওই পোস্টের কমেন্টে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু’দলের সমর্থকরা ব্যাপারটা নিয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত বিতর্ক করছিলেন বলেও জানিয়েছেন সৃজিত। তিনি বলেছেন, কাউকে কষ্ট দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। তাই পোস্টটি তুলে নিয়েছেন তিনি।
[caption id="attachment_71142" align="aligncenter" width="501"]
সৃজিতের মঙ্গলবারের পোস্ট [/caption]
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই এক রবিবাসরীয় সকালে ইস্টবেঙ্গল তাঁবুতে গিয়েছিলেন সৃজিত। একটি বই প্রকাশের অনুষ্ঠানে সে দিন চাঁদের হাট বসেছিল লেসলি ক্লডিয়াস সরণির লাল-হলুদ তাঁবুতে। ইস্টবেঙ্গল লনে ওই অনুষ্ঠানেই সে দিন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ছ’মাস ধরে সৃজিত তাঁর বায়োপিক করার জন্য দফায় দফায় কথা বলে চলেছেন। সে দিন লাল-হলুদ তাঁবুতে সৃজিতের ছবি ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ফলে অনেক কট্টর সমর্থকই ব্যাপারটা মেনে নিতে পারেননি।
আরও পড়ুন: ওদের ওভাবেই পিটিয়ে মারা উচিত: মিমি
https://www.four.suk.1wp.in/news-kolkata-actress-mimi-chakraborty-expressed-anger-on-nrs-dog-murder-issue/
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-young-cricketer-dies-during-practice-at-talapark/