Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আশাবাদী সৌরভ, সমস্যা মিটিয়ে ভারতে খেলতে আসবেন শাকিবরা

দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরের আগে বোর্ড বনাম ক্রিকেটারদের লড়াইয়ে ডামাডোল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দাবি না মিটলে তাঁরা খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব, মুশফিকুররা। কিন্তু সেই ব্যাপারে নেতিবাচক কিছু ভাবতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর

আশাবাদী সৌরভ, সমস্যা মিটিয়ে ভারতে খেলতে আসবেন শাকিবরা

শেষ আপডেট: 21 October 2019 18:09

দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরের আগে বোর্ড বনাম ক্রিকেটারদের লড়াইয়ে ডামাডোল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দাবি না মিটলে তাঁরা খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব, মুশফিকুররা। কিন্তু সেই ব্যাপারে নেতিবাচক কিছু ভাবতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আশা, বোর্ডের সঙ্গে ঝামেলা মিটিয়ে ভারতে খেলতে আসবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের এই ঝামেলার ব্যাপারে সোমবার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সৌরভ বলেন, "এটা ওদের সমস্যা। বিষয়টা ওদের অভ্যন্তরীণ। কিন্তু আমার মনে হয়, ওরা সমস্যা মিটিয়ে নেবে আর ভারত সফরে আসবে।" এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সৌরভের কোনও কথা হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে দাদা বলেন, "এটা সম্পূর্ণ ওদের অভ্যন্তরীণ বিষয়। আমি সিরিজ নিয়ে বিসিবি-র সঙ্গে কথা বলেছি। কিন্তু এটা আমার এক্তিয়ারভুক্ত নয়। তাই এই নিয়ে কোনও কথা হয়নি।"
বেশ কিছুদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সংঘাত চলছে। সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে বাংলাদেশের টেস্ট ও টি ২০ অধিনায়ক শাকিব আল হাসান জানান, “আমাদের ১১ দফা দাবি রয়েছে। যদি ক্রিকেট বোর্ড সেই দাবি না মানে তাহলে আমরা কোনও রকমের ক্রিকেট খেলব না।” ৩ নভেম্বর থেকে ভারতে শুরু হওয়া সিরিজে প্রথমে তিন ম্যাচের টি ২০ সিরিজ ও তারপর দুই টেস্টের সিরিজ খেলার কথা বাংলাদেশের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিটি দলে প্লেয়িং ইলেভেনে অন্তত একজন করে লেগ স্পিনার রাখা বাধ্যতামূলক। এই নিয়ম না মানায় দুই দলের কোচকে বরখাস্তও করা হয়েছে। এই বিষয়েও ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ রয়েছে। যদিও শাকিব এ দিন জানান, “বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে কোনও লেগ স্পিনার খেলেনি। কিন্তু হঠাৎ করেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। কিন্তু নিশ্চয় বোর্ড কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।”
নিজেদের দাবি থেকে অবশ্য এক পাও সরে আসতে রাজি নন বাংলাদেশ ক্রিকেটাররা। এই ব্যাপারে সবাই এক জায়গায় রয়েছেন। শাকিব, মুশফিকুর, তামিমের মতো সিনিয়র খেলোয়াড়রাও একমত হয়েছেন এই ব্যাপারে। তাই বোর্ডের উপর প্রেসার বাড়ছে। এখন দেখার কী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বোর্ড। কারণ খেলতে না এলে একটা বড় অঙ্কের ক্ষতিপূরণ তাদের দিতে হবে। সেই সঙ্গে এর প্রভাব পড়বে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কেও।

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা….


```