Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফ্লাডলাইটের রঙিন মাঠে রঘুর দল সাদা-কালোই

দ্য ওয়াল ব্যুরো: এ বারের কলকাতা লিগের খেলায় নিজেদের ঘরের মাঠে প্রথমবারের জন্য খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং। কিন্তু সেই অভিষেক খুব একটা সুখের হলো না রঘু নন্দীর ছেলেদের জন্য। জর্জ টেলিগ্রাফ অধিনায়ক ও গোলকিপার লাল্টু মণ্ডলের দস্তানায় আটকে

ফ্লাডলাইটের রঙিন মাঠে রঘুর দল সাদা-কালোই

শেষ আপডেট: 17 August 2018 13:22

দ্য ওয়াল ব্যুরো: এ বারের কলকাতা লিগের খেলায় নিজেদের ঘরের মাঠে প্রথমবারের জন্য খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং। কিন্তু সেই অভিষেক খুব একটা সুখের হলো না রঘু নন্দীর ছেলেদের জন্য। জর্জ টেলিগ্রাফ অধিনায়ক ও গোলকিপার লাল্টু মণ্ডলের দস্তানায় আটকে গেলেন এমেকা, বাজি আর্মান্দরা। ড্র করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হলো সাদা-কালো বাহিনীকে। খেলার শুরু থেকে অবশ্য দুই দলই আক্রমণাত্মক শুরু করেছিল। ৪ মিনিটের মাথায় প্রসেনজিতের ফ্রিকিক দুরন্ত বাঁচান লাল্টু মণ্ডল। ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে জর্জ টেলিগ্রাফ। ২১ মিনিটের মাথায় টপ বক্স থেকে জর্জ খেলোয়াড় শুভ কুমারের ফ্রিকিক বারপোস্টে লেগে ফিরে আসে। দুই দলই বেশ কিছু মিস পাস করতে থাকে। কিছুটা মাঝমাঠ কেন্দ্রিক চলতে থাকে খেলা। তার মাঝেই দুই পক্ষ কিছু সুযোগ তৈরি করার চেষ্টা করে। কিন্তু বিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে সব আক্রমণ খেই হারিয়ে ফেলে। দ্বিতীয়ার্ধেও একই খেলা। ৫০ মিনিটের মাথায় মহামেডান স্ট্রাইকার এমেকার শট দারুণ বাঁচান লাল্টু। মহামেডান স্পোর্টিং বেশি আক্রমণ করতে থাকে। দীপেন্দু দোয়ারি বারবার উইং থেকে ক্রস তুলতে থাকেন। কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক লাল্টু মণ্ডলের হাতে সব আক্রমণ প্রতিহত হয়। ৭৫ মিনিটের মাথায় একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গত ম্যাচের নায়ক সুমিত দাসের জোরালো শট গোল ছেড়ে বেরিয়ে এসে দুরন্ত বাঁচান লাল্টু। ফিরতি বলে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন দীপেন্দু দোয়ারি। সাত মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। দুই দল কিছু সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। ফলে 0-0 ফলাফলে ড্র হয় খেলা। এই ড্রয়ের ফলে লিগের লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়ল মহামেডান স্পোর্টিং। অন্য দিকে এ বারের লিগে প্রথম পয়েন্ট পেল রঞ্জন ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফ।

```