Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

শতবর্ষ উদযাপন: পাড়ায় পাড়ায় প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গল সমর্থকদের

দ্য ওয়াল ব্যুরো: পয়লা অগস্ট একশো বছরে পা দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। টানা এক বছর ধরে চলবে শতবর্ষ উদযাপন। সেটা ক্লাবের উদ্যোগে। এর বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ফ্যান ক্লাব নিজেদের মতো করে প্রিয় ক্লাবের শতবর্ষ উদযাপনের

শতবর্ষ উদযাপন: পাড়ায় পাড়ায় প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গল সমর্থকদের

শেষ আপডেট: 30 June 2019 14:40

দ্য ওয়াল ব্যুরো: পয়লা অগস্ট একশো বছরে পা দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। টানা এক বছর ধরে চলবে শতবর্ষ উদযাপন। সেটা ক্লাবের উদ্যোগে। এর বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ফ্যান ক্লাব নিজেদের মতো করে প্রিয় ক্লাবের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু করে দিল। কসবা থেকে বনগাঁ, সোদপুর থেকে বেহালা—সর্বত্র এক ছবি। রবিবার কসবা এলাকার ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের মধ্যে বৈঠক করেন। ঠিক হয়েছে, আগামী ২৮ তারিখ অ্যাক্রোপলিস মলের সামনে থেকে ১০০ মোটর সাইকেল নিয়ে মিছিল করবেন তাঁরা। একই সঙ্গে এলাকার একশো শিশু ফুটবলারকে দেওয়া হবে বল। পরিবেশের দিকে তাকিয়ে এলাকার ক্লাবগুলিকে ১০০টি গাছের চাড়া তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যতম উদ্যোক্তা সৌম্যনেত্র বোস বলেন, “আজ প্রথম বৈঠক হল। আমরা চেষ্টা করছি আমাদের এই উদ্যোগে আরও বেশি মানুষকে কী ভাবে সামিল করা যায়।” হুগলির  কোন্নগর, হিন্দমোটর, বৈদ্যবাটি, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনার সোদপুর, বেলঘরিয়া, বনগাঁ, বারাসতের মতো জায়গাগুলিতেও এক ছবি। শুধু রাজ্যের মধ্যেই ব্যাপারটা আটকে থাকছে না। দেশের বিভিন্ন শহরে লাল-হলুদ সমর্থকদের একাধিক ফোরাম শতবর্ষ উদযাপন করবে সংশ্লিষ্ট শহরে। জানা গিয়েছে বিদেশেও বেশ কিছু জায়গায় ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিতে চলেছেন লাল-হলুদ সমর্থকরা।

```