Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অনুষ্টুপের সেঞ্চুরিতে প্রাণ পেল ধুঁকতে থাকা বাংলা

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলার ব্যাটিংকে টেনে তুললেন অনুষ্টুপ মজুমদার। রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলাকে সম্মানজনক জায়গায় নিয়ে গেল অনুষ্টুপের সেঞ্চুরি। যোগ্য সঙ্গ দিলেন দুই তরুণ শাহবাজ আহমেদ ও আকাশ দীপ। প্রথম দিন

অনুষ্টুপের সেঞ্চুরিতে প্রাণ পেল ধুঁকতে থাকা বাংলা

শেষ আপডেট: 29 February 2020 11:56

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলার ব্যাটিংকে টেনে তুললেন অনুষ্টুপ মজুমদার। রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলাকে সম্মানজনক জায়গায় নিয়ে গেল অনুষ্টুপের সেঞ্চুরি। যোগ্য সঙ্গ দিলেন দুই তরুণ শাহবাজ আহমেদ ও আকাশ দীপ। প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ, যা স্বস্তি দিচ্ছে বাংলাকে। এদিন ইডেনের সবুজ উইকেটে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কর্ণাটকের অধিনায়ক করুণ নায়ার। বল হাতে এই পিচে প্রথম সেশনে আগুন ঝরালেন কর্ণাটকের পেসাররা। বাংলার টপ অর্ডার সেই পেস সামলাতে ব্যর্থ হল। মাত্র ৬৭ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক রমন, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, অর্ণব নন্দী, মনোজ তিওয়ারি ও শ্রীবৎস গোস্বামী। দেখে মনে হচ্ছিল ১০০ রানের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে বাংলার প্রথম ইনিংস। ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন সেই অনুষ্টুপ মজুমদার। কোয়ার্টার ফাইনালে তাঁর ১৫৭ রানের দৌলতেই প্রথম ইনিংসে ওড়িশার বিরুদ্ধে ভাল জায়গায় পৌঁছেছিল বাংলা। ফের এদিন সেই কাজটাই করলেন তিনি। টেলএন্ডারদের সঙ্গে পার্টনারশিপ গড়লেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ। ফের ব্যাট হাতে নিজের কাজ করলেন শাহবাজ। রান করলেও হাফসেঞ্চুরি করার আগেই আউট হন দু'জনেই। শাহবাজ ৩৫ ও আকাশ দীপ ৪৪ করে আউট হন। কিন্তু অন্যদিকে ধরে ছিলেন অনুষ্টুপ। কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনালেও সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ঝকঝকে ১২০ রানের ইনিংস খেললেন তিনি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলার রান ৯ উইকেটে ২৭৫। কোনও রান না করেই অনুষ্টুপের সঙ্গে উইকেটে আছেন ঈশান পোড়েল। দ্বিতীয় দিন বাংলা চাইবে অন্তত ৩০০ রানের গণ্ডি টপকাতে। কারণ বিপক্ষ দলে লোকেশ রাহুল, করুণ নায়ার, মনীশ পাণ্ডেদের মতো জাতীয় দলে খেলা ব্যাটসম্যানরা রয়েছেন। তাই তাঁদের সামনে বোলারদের জন্য কিছু রান রাখতে চাইবে বাংলা।

```