Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ডায়মন্ড লিগ ফাইনালে জায়গা পাকা, টানা শিরোপার লক্ষ্যে নীরজ চোপড়া

এই মরশুমে ২৭ বছরের নীরজ মে মাসে দোহায় ছুঁয়ে ফেলেন বহু প্রতীক্ষিত ৯০ মিটার সীমা, ৯০.২৩ মিটার থ্রো করেন। যদিও সেখানেই দ্বিতীয় স্থানে শেষ করেন ওয়েবারের পিছনে।

ডায়মন্ড লিগ ফাইনালে জায়গা পাকা, টানা শিরোপার লক্ষ্যে নীরজ চোপড়া

নীরজ চোপড়া (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 18 August 2025 09:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া এবার জায়গা করে নিলেন ডায়মন্ড লিগ ২০২৫-এর ফাইনালে। আগামী ২৭ ও ২৮ অগস্ট জুরিখে বসবে আসর। চলতি মরশুমে দোহায় নিজের সেরা পারফরম্যান্স ছুঁয়ে ফেলা নীরজ প্রথম দিকের ক’জন অ্যাথলিটের মধ্যে রয়েছেন, যাঁরা সুইজারল্যান্ডে চূড়ান্ত লড়াইয়ে নামতে চলেছেন বলে জানা যাচ্ছে।

প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ইয়ান জেলেজনির তত্ত্বাবধানে নতুন কৌশল নিয়ে পরীক্ষা চালাচ্ছেন নীরজ। এর ফলে এ মরশুমে বেশ কিছু প্রতিযোগিতা থেকে দূরে থেকেছেন। শেষবার নামেন বেঙ্গালুরুর সোনালী আসরে, যা তাঁরই আয়োজিত প্রতিযোগিতা ছিল। তবে ১৬ অগস্ট সিলেসিয়া (পোল্যান্ড)-র ডায়মন্ড লিগ মিটে দেখা মেলেনি। সেখানে তাঁর মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরসাদ নাদিমের সঙ্গে। কিন্তু চোটের কারণে সেখান থেকে নাম প্রত্যাহার করেন নাদিম।

সিলেসিয়া পর্বের পর প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, নীরজ ছাড়াও ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট এবং জার্মানির জুলিয়ান ওয়েবার। নীরজের ঝুলিতে রয়েছে মোট ১৫ পয়েন্ট, দুটি ডায়মন্ড লিগ মিটিং থেকে, একটিতে খেতাব জিতেছিলেন, আর একটিতে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ওয়ালকট (১৭ পয়েন্ট) এবং ওয়েবার (১৫ পয়েন্ট)-এর পিছনে।

এই মরশুমে ২৭ বছরের নীরজ মে মাসে দোহায় ছুঁয়ে ফেলেন বহু প্রতীক্ষিত ৯০ মিটার সীমা, ৯০.২৩ মিটার থ্রো করেন। যদিও সেখানেই দ্বিতীয় স্থানে শেষ করেন ওয়েবারের পিছনে। পরে জুনে প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার ছুঁড়ে জেতেন শিরোপা। আগামী ১৩-২১ সেপ্টেম্বর টোকিয়োয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন তিনি, যা হবে ডায়মন্ড লিগ ফাইনালের পরপরই।

গত বছর ডায়মন্ড লিগ ফাইনালে কোয়াইলিফাই করেছিলেন তিনি। কিন্তু অতি সামান্য ব্যবধানে (০.০১ মিটার) হেরে যান অ্যান্ডারসন পিটার্সের কাছে। দ্বিতীয় বছর পরপরই রানার্স-আপ হন। ২০২৩ সালে তাঁর হার ছিল চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেজকের কাছে। তবে নীরজের ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে একবারের ডায়মন্ড লিগ খেতাব-২০২২ সালে।


```