Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জ্যাভলিনে রুপো-সহ এশিয়ান অ্যাথলেটিক্সের শেষ দিনে তিন পদক ভারতের

রুপো জয়ের পথে ২৫ বছর বয়সি শচীন যাদব ছুঁড়েছেন ৮৫.১৬ মিটার। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ থ্রো। এই বিভাগে সোনা জিতেছেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নাদিম। নাদিম ছুঁড়েছেন ৮৬.৪০ মিটার। 

জ্যাভলিনে রুপো-সহ এশিয়ান অ্যাথলেটিক্সের শেষ দিনে তিন পদক ভারতের

শচীন যাদব

শেষ আপডেট: 31 May 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: ২৬তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (26th Asian Athletics Championships) অসাধারণ প্রদর্শন করেই চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। এদিনও সেই ধারা অব্যহত থাকল। শনিবার রুপো (Silver) জিতেছেন তরুণ জ্যাভলার (Javelin Thrower) শচীন যাদব (Sachin Yadav)। পাশাপাশি স্প্রিন্টার অনিমেষ কুজুর (Sprinter Animesh Kujur) এবং হার্ডলার বিথ্যা রামরাজ (Hurdler Vithya Ramraj) ব্রোঞ্জ জিতেছেন এদিন। 

রুপো জয়ের পথে ২৫ বছর বয়সি শচীন যাদব ছুঁড়েছেন ৮৫.১৬ মিটার। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ থ্রো। এই বিভাগে সোনা জিতেছেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem)। নাদিম ছুঁড়েছেন ৮৬.৪০ মিটার। উত্তর প্রদেশের বাগপতের কাছে খেকরা গ্রামের এক কৃষক পরিবারের সন্তানযাদবের আগের ব্যক্তিগত সেরা ছিল ৮৪.৩৯ মিটার। ভারতের অপর জ্যাভালার যশবীর সিং ৮২.৫৭ মিটার ছুঁড়ে পঞ্চম স্থান অর্জন করেন। 

এর আগেপ্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের ২০০ মিটার ফাইনালে ব্রোঞ্জ পদক জিতে ভারতের খাতা খোলেন কুজুর। ব্রোঞ্জ জয়ের পথে তিনি সময় নিয়েছেন ২০.৩২ সেকেন্ড, যা নতুন জাতীয় রেকর্ড। ২১ বছরের এই অ্যাথলেটের এর আগে সেরা সময় ছিল ২০.৪০ সেকেন্ড। যা তিনি করেছিলেন জাতীয় ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। এই বিভাগে ২০.১২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন জাপানের তোয়া উজাওয়া। আর সৌদি আরবের আব্দুল আজিজ আবদু আই আতাফি ২০.৩১ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন।

এশিয়ান গেমসের পদকজয়ী ভিথ্যা ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জয়ের পথে সময় নিয়েছেন ৫৬.৪৬ সেকেন্ড। চিনের মো জিয়াদি ৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন এই বিভাগে।


```