Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁটায়-কাঁটায় লড়াই! মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালে দিব্যা বনাম হাম্পির প্রথম গেম ড্র

লড়াইয়ের শেষ পর্বে সব ছোট ঘুঁটি অদলবদল হয়ে যেতেই খেলা দাঁড়ায় রানি ও দুই গজের লড়াইয়ে। সেখানে দিব্যা বেশ কয়েক বার আক্রমণের রাস্তা খোঁজার চেষ্টা করেন। কিন্তু হাম্পি ধৈর্য হারাননি।

কাঁটায়-কাঁটায় লড়াই! মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালে দিব্যা বনাম হাম্পির প্রথম গেম ড্র

হাম্পি বনাম দিব্যা

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 July 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: কেবল আটকালেনই না… চাপে রাখলেন, তীক্ষ্ণ চাল চাললেন, শেষপর্যন্ত হাড্ডাহাড্ডি লড়ে চূড়ান্ত লড়াইয়ের প্রথম খেলা অমীমাংসিতভাবে শেষ করলেন (Divya Deshmukh vs Koneru Humpy)!

১৯ বছরের দিব্যা দেশমুখ (Divya Deshmukh), ভারতের উঠতি দাবা প্রতিভা, শনিবার ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে (FIDE Women's World Cup final) অভিজ্ঞ দাবাড়ু কোনেরু হাম্পিকে (Koneru Humpy) হিমশিম খাইয়ে ছিনেয়ে আনলেন ড্র। দুই ভারতীয়র মারকাটারি দ্বৈরথে জমে উঠল মিনি-ম্যাচের প্রথম খেলা!

হাম্পি, যিনি দু’বারের বিশ্ব র‍্যাপিড চ্যাম্পিয়ন, এই ফলাফলে কিছুটা সুবিধাজনক অবস্থায়। কারণ দ্বিতীয় গেম খেলবেন সাদা ঘুঁটিতে, যেখানে ম্যাচের নিয়ন্ত্রণ সাধারণত একটু বেশি থাকে। তবে দিব্যা যেভাবে ওপেনিংয়েই নাটকীয়ভাবে কিস্তিমাতের পরিস্থিতি গড়ে তুলেছিলেন, তাতে পরের পর্বে বড়সড় চমক ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

গতকাল খেলার শুরুতেই দিব্যার আগ্রাসী মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। সপ্তম চালে বোড়ে বলি দিয়ে চমকে দেন হাম্পিকে। যদিও পোড়খাওয়া দাবাড়ু ফাঁদে পা না দিয়ে সবধানে ঘুঁটি সাজাতে থাকেন। কিন্তু দশম চালে একটু পিছু হটতেই পাল্টে যায় পজিশনের গতি। নাগপুরের মেয়ে দিব্যা খেলার রাশ হাতে তুলে নেন। গড়ে তোলেন কিংসাইড অ্যাটাকের চমৎকার পজিশন।

মূলত ১৪ নম্বর চালে পূর্ণ নিয়ন্ত্রণের দরজা খুলেছিল দিব্যার সামনে। এই সময় একটু আগ্রাসন দেখালে হয় হাম্পির পক্ষে কামব্যাক অসম্ভব হয়ে দাঁড়াত। কিন্তু নাগপুরের তরুণী বেছে নিলেন ভুল রাস্তা—‘বিশপ এক্সচেঞ্জ’। এই একটি চালের গলদের জেরেই ফের ম্যাচে ফেরেন হাম্পি। হানেন কাউন্টার পাঞ্চ, ঠেকান আক্রমণ।

লড়াইয়ের শেষ পর্বে সব ছোট ঘুঁটি অদলবদল হয়ে যেতেই খেলা দাঁড়ায় রানি ও দুই গজের লড়াইয়ে। সেখানে দিব্যা বেশ কয়েক বার আক্রমণের রাস্তা খোঁজার চেষ্টা করেন। কিন্তু হাম্পি ধৈর্য হারাননি। এক সময় নিজেই রুক স্যাক্রিফাইস করে তৈরি করেন পার্পেচুয়াল চেকের সুযোগ। খেলাটি শেষ হয় ৪১তম চালে, নিষ্পত্তিহীনভাবে। কিন্তু দুই দাবাড়ুই জিইয়ে রাখেন উত্তেজনা। পরের পর্ব আজ। সেখানেও কোনও ফল না বেরলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে। যা আয়োজিত হবে সোমবার।

গতকালের দ্বৈরথ বিশ্লেষণ করতে গিয়ে গ্র্যান্ডমাস্টার প্রবীণ থিপস বলেন, ‘খুব তীক্ষ্ণ লড়াই। দিব্যা সাহস দেখিয়েছে, ওপেনিং প্রস্তুতি দারুণ। হাম্পি ভুল করেছে, দিব্যাও সুযোগ হারিয়েছে। তবে দুই তরফেই দুর্দান্ত রণকৌশল ফুটে উঠেছে!’

একই দিনে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ যদিও নিষ্প্রাণ ছিল। কোনও রোমাঞ্চ আসেনি। চীনের ঝংগি তান ও লেই টিংজির খেলাও ড্র-তেই শেষ হয়। কোয়িন’স গ্যাম্বিট ডিক্লাইন্ড ওপেনিংয়ে শুরু হওয়া লড়াই মাঝপথেই হাত মেলানোর সিদ্ধান্তে পৌঁছে যায়!

প্রসঙ্গত, ভারত ইতিমধ্যেই বিশ্বকাপের শীর্ষ দু’টি স্থান দখল করে ফেলেছে। ফলে আগামী বছরের চূড়ান্ত পর্বে (Candidates Tournament 2026) দেশের দুই দাবাড়ুই সুযোগ পেয়ে গিয়েছেন। বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা দাবাড়ুও সেই টুর্নামেন্টে বসার সুযোগ পাবেন।


```