Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘জাতীয় দল থেকে বাদ পড়ার যন্ত্রণা তাতিয়ে তুলেছে শ্রেয়সকে!’ মন্তব্য পাঞ্জাব হেডকোচ পন্টিংয়ের

পন্টিংয়ের প্রশ্ন: আইপিএলে ভাল খেলা এবং ঘরোয়া মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স যদি মানদণ্ড হয়, তাহলে অন্যান্য ব্যাটসম্যান শ্রেয়সকে টপকে সুযোগ পায় কী করে?
 

‘জাতীয় দল থেকে বাদ পড়ার যন্ত্রণা তাতিয়ে তুলেছে শ্রেয়সকে!’ মন্তব্য পাঞ্জাব হেডকোচ পন্টিংয়ের

রিকি পন্টিং ও শ্রেয়স আইয়ার।

শেষ আপডেট: 2 June 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: বুকে জমছে খিদে। চোখে জ্বলছে আগুন। আর এই দুইয়ের মিশেলে বাইশ গজে বারুদ হয়ে ফেটে পড়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)! অন্তত এমনটাই মত পাঞ্জাব কিংসের (Punjab Kings) হেড কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting)।

পাঞ্জাবকে ১১ বছর পর প্লে-অফে তোলার কৃতিত্ব যদি সবচেয়ে বেশি কারও হয়ে থাকে, তিনি দলের অধিনায়ক শ্রেয়স। গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে (KKR)। টিমকে খেতাব জেতান। প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পাননি। তাই নিলামে নামেন। পাঞ্জাব প্রায় ২৬ কোটি টাকায় তাঁকে কিনে নেয়। দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয়।

আইপিএলের গ্রুপ স্তর পর্যন্ত কলকাতার ম্যানেজমেন্ট ও সেই সঙ্গে সমালোচক, ছিদ্রান্বেষীদের ভুল প্রমাণের জন্যই যেন আইপিএলের ময়দানে নেমেছিলেন শ্রেয়স! ধারাবাহিকতা দেখিয়েছেন। দলকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করার ফর্ম ও আত্মবিশ্বাস আইপিএল ক্রিকেটার শ্রেয়সের ব্যাটে যেন ছলকে উঠেছিল!

এরই মধ্যে ইংল্যান্ড সফরের টিম ঘোষণা। বিরাট কোহলি, রোহিত শর্মার কয়েক দিনের মাথায় যুগ্ম অবসর৷ ক্রিকেট মহলে বিস্ময় ও আশঙ্কা ছড়িয়ে পড়ে। কে ধরবে মিডল অর্ডারের হাল? টিমে অভিজ্ঞতাই যে নেই! নম্বর চারে ব্যাট করবে কে? করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে গুচ্ছের রান করেছেন ঠিকই। কিন্তু আন্তর্জাতিক টেস্ট কেরিয়ার তো শ্লাঘনীয় কিছু নয়!

এই অবস্থায় অনেকেই ফর্মে থাকা শ্রেয়সকে কাণ্ডারী মনে করেছিলেন। দলের ভাবী অধিনায়ক হিসেবেও তাঁর নাম উঠে আসে। কিন্তু সবাইকে হতবাক করে দলে সুযোগই জোটেনি শ্রেয়সের! নির্বাচক প্রধান অজিত আগারকর সাফ জানান, তিনি ওয়ান ডে ক্রিকেটের উপযুক্ত। টেস্টে এই মুহূর্তে শ্রেয়সের জন্য জায়গা খালি নেই৷

ভরা আইপিএলে এমন আকস্মিক খবরে যে কারও মুষড়ে পড়ার কথা। কিন্তু শ্রেয়স আইয়ার যেন অন্য ধাতুতে গড়া! সেটা মাঠে হোক কিংবা মাঠের বাইরে। তিনি জানেন উত্থানকে শান্তভাবে উদযাপন করতে। পতনকেও একইভাবে মেনে নিতে শিখেছেন।

তাঁকে আজ নয়, সেই দিল্লি ক্যাপিটালসের সময় থেকে দেখছেন রিকি পন্টিং৷ শ্রেয়সের বাদ পড়ায় দু:খ পেয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক৷ কিন্তু শ্রেয়স নিজে? কীভাবে দু:সময় মোকাবিলা করলেন? পন্টিংয়ের জবাব, ‘শ্রেয়স সবকিছু মেনে নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। এখন ওর চোখে আসল খিদেটা দেখতে পাচ্ছি। প্রতিটি ম্যাচে আরও ভাল খেলতে চাইছে। জিততে চাইছে সমস্ত লড়াই। শুধু তাই নয়। খেলোয়াড় হিসেবে নিজেকে উন্নত করার পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিজেকে আরও উপরে তোলার চেষ্টা চালাচ্ছে।’

কোন যুক্তিতে ইংল্যান্ড সিরিজে জায়গা পেলেন না শ্রেয়স—এই রহস্য এখনও পন্টিংয়ের কাছে অধরা। তাঁর সাফ যুক্তি: আইপিএলে ভাল খেলা এবং ঘরোয়া মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স যদি মানদণ্ড হয়, তাহলে বাকিদের চাইতে শ্রেয়স আইয়ারের তো পিছিয়ে থাকার কথা নয়! সেক্ষেত্রে অন্যান্য ব্যাটসম্যান তাঁকে টপকে সুযোগ পায় কী করে?

এই প্রশ্ন রিকি তুলেছেন বটে। কিন্তু এই সওয়াল তামাম ক্রিকেট অনুরাগীর৷ ৩ জুন, আইপিএল ফাইনালের মঞ্চে নিশ্চিতভাবে এর জবাব দিতে চাইবেন শ্রেয়স আইয়ার।


```