Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কমল হাসান কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ, কন্নড় ভাষা বিতর্কে ‘থাগ লাইফে’র মুক্তি অনিশ্চিত

কমল হাসানের কন্নড়-তামিল ভাষার উৎস নিয়ে মন্তব্যের জেরে ব্যাপক আলোড়ন পড়ে যায় কর্নাটকে।

কমল হাসান কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ, কন্নড় ভাষা বিতর্কে ‘থাগ লাইফে’র মুক্তি অনিশ্চিত

কমল হাসান। ফাইল ছবি।

শেষ আপডেট: 2 June 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা কমল হাসান তাঁর ছবি থাগ লাইফএর মুক্তি নিয়ে অবশেষে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর কন্নড়-তামিল ভাষার উৎস নিয়ে মন্তব্যের জেরে ব্যাপক আলোড়ন পড়ে যায় কর্নাটকে। এ কারণে তাঁর সাম্প্রতিক ছবির মুক্তি আটকে দেওয়া হয় রাজ্যে। তারই বিরুদ্ধে কমল হাসান হাইকোর্টে গিয়েছেন সুবিচারের আশায়।

কয়েকদিন আগে কমল হাসান বলেছিলেন যে, কন্নড় ভাষার জন্ম হয়েছে তামিল ভাষা থেকে। আর এরপরেই কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে কমল হাসান বিরোধী তীব্র ঝড় ওঠে। গত ২৪ মে চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, তামিল ভাষা থেকে জন্ম হয়েছে কন্নড় ভাষার।

প্রসঙ্গত, আগামী ৫ জুন থাগ লাইফের মুক্তি পাওয়ার কথা। কিন্তু, কমল হাসানকে বয়কটের ডাক দিয়ে কর্নাটকে এই ছবির মুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে। তা থেকে রেহাই পেতে সোমবার কমল হাসান কর্নাটক হাইকোর্টে আর্জি জানান। তাঁর প্রোডাকশন কোম্পানি রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনালের সিইও-র তরফে হাইকোর্টে আবেদন জানানো হয়। তাতে বলা হয়েছে, আদালত যেন কর্নাটক সরকারকে ছবি মুক্তির দিন অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেয়।

ছবির বাণিজ্য সংগঠনগুলি যেন ছবির মুক্তিতে বাধা না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারেও আদালতের নির্দেশের আর্জি জানান কমল হাসান। কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফেও রাজ্যে ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ, কমলের মন্তব্য নিয়ে প্রতিবাদ এমন স্তরে পৌঁছেছে যে, ছবি মুক্তির দিন বিরাট গন্ডগোলের আশঙ্কা রয়েছে। তবে ৩০ মে কমল হাসানকে এই সংগঠন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু, তাতেও বেঁকে বসেন হাসান।

কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের সভাপতি এম নরসিমহালু বলেছেন, যদি উনি ক্ষমা না চান, তাহলে তাঁর ছবি কর্নাটকে চলতে দেওয়া হবে না। এটা নিশ্চিত। এ শুধু ইন্ডাস্ট্রির কারণে নয়, গোটা রাজ্যের কারণে। রাজনৈতিক দলগুলি, কন্নড়ভাষী মানুষ ও তাঁদের সংগঠনগুলি বারবার বলা সত্ত্বেও জবাব দেননি তিনি। ক্ষমা ভিন্ন ছবির মুক্তি এককথায় কঠিন। আমাদের সিনেমা হল মালিক সংগঠন ও ডিস্ট্রিবিউটররা চাইছেন না ছবি মুক্তি পাক। সমস্যা হচ্ছে, কমল হাসানের মন্তব্যে দলমতনির্বিশেষে কন্নড়ভাষীরা একজোট। এ ব্যাপারে কংগ্রেস-বিজেপিও কমল হাসানকে বয়কটের ডাক দিয়েছে।


```