Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জাতীয় স্তরের নামী শুটার মোহালিতে নিজের বাড়িতে আত্মঘাতী, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় স্তরের নামী শুটার (Shooter) নমনবীর সিং ব্রার মোহালিতে (Mohali) নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন। এই নামী তারকার বাড়ি ছিল মোহালিতে সেক্টর ৭১-এ। তিনি বিষ খেয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন। কেন কী কারণে তিনি এমন করলেন, পরিবারের

জাতীয় স্তরের নামী শুটার মোহালিতে নিজের বাড়িতে আত্মঘাতী, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 13 September 2021 15:17

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় স্তরের নামী শুটার (Shooter) নমনবীর সিং ব্রার মোহালিতে (Mohali) নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন। এই নামী তারকার বাড়ি ছিল মোহালিতে সেক্টর ৭১-এ। তিনি বিষ খেয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন। কেন কী কারণে তিনি এমন করলেন, পরিবারের সদস্যদের কাছে অজানা। সোমবার মোহালিতে এই শুটারের বাড়িতে ঘটনার পরেই পুলিশ আসে। ততক্ষণে নমনবীরকে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২০০৯ সালে ফরিদকোট থেকে এই শুটারের পরিবার মোহালিতে আসে। নমনবীরের ভাই প্রভুশুকমানও শুটার, তিনি দাদার ঘটনায় ভেঙে পড়েছেন, মনে করা হচ্ছে প্রণয়ঘটিত কারণেই তিনি হতাশায় ছিলেন। সেই জন্যই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। ব্রারের বাবা ব্যবসায়ী, পরিবারে স্বচ্ছলতা রয়েছে। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিয়ে এসেছিলেন। ব্রার ছিলেন মেধাবী ছাত্র, তিনি চন্ডীগড়ের ডিএভি কলেজের ছাত্র ছিলেন। এমনকি দিল্লিতে জুনিয়র বিশ্বকাপ শুটিংয়েও তিনি চতুর্থ হন। পাতিয়ালার মোতিবাগ শুটিং রেঞ্জে প্র্যাকটিস করতেন নমনবীর। তিনি ছিলেন দক্ষ শুটার, জাতীয় শিবিরে ডাক পাওয়ার বিষয়ে তিনি নিজেও আশাবাদী ছিলেন। তারপরেও কেন এমন ঘটালেন, সেই নিয়েই রহস্য দানা বেঁধেছে। মোহালি পুলিশের পক্ষ থেকে অবশ্য তদন্তের স্বার্থে কয়েকজনকে জেরা করা হয়েছে। অনুমান, হতাশাতেই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই শুটার।    

```