Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

IPL 2025: আরব সাগরে অস্তমিত নিজামদের সূর্য, জয়ের সরণিতেই মুম্বই

ফের চেনা ছন্দে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। রোহিত শর্মার নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্ট্যান্ড বসানোর দিনে জিতল পান্ডিয়া ব্রিগেড। 

IPL 2025: আরব সাগরে অস্তমিত নিজামদের সূর্য, জয়ের সরণিতেই মুম্বই

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 17 April 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: ফের চেনা ছন্দে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। রোহিত শর্মার নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্ট্যান্ড বসানোর দিনে জিতল পান্ডিয়া ব্রিগেড। 

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। (IPL 2025) টসে জিতে ফিল্ডিং নেন হার্দিক পান্ডিয়া। শুরুতে ভাল বাটিং করেন হায়দরাবাদের ওপেনাররা। মাত্র ২৮ বলে ৪০ রান করেন অভিষেক র্শমা। পাশাপাশি অপর ওপেনার ট্রাভিস হেড ২৯ বলে ২৮ রান করেন। তবে হায়দরাবাদের দুই ওপেনার ভাল শুরু করলেও ঈশান কিসান মাত্র ২ রানে আউট হয়ে যান। এরপর দলের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি ও হেনরিক ক্লাসেন। ২১ বলে ১৯ রান করেন নীতীশ।

অন্যদিকে ২৮ বলে ৩৭ রান করেন ক্লাসেন। অনিকেত বর্মা অপরাজিত ১৮ ও প্যাট কামিন্স অপরাজিত ৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধরিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে সানরা। মুম্বইয়ের বোলারদের মধ্যে উইল জ্যাক ২টি ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ড ও দীপক চাহার ১টি উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের দেওয়া ১৬২ রান সহজেই তুলে নেয় মুম্বই। ১৮.১ ওভার ৬ উইকেটে ১৬৬ রান করে মুম্বই। ঘরের মাঠে রোহিত শর্মা ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নেমে ১৬ বলে ২৬ রান করেন। তিনটি ছক্কা মারেন তিনি।

অন্য ওপেনার রায়ান রিকেলটন ২৩ বলে ৩১ রান ও সূর্যকুমার যাদব ১৫ বলে ২৬ রান করেন। উইল জ্যাকস ২৬ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই।


```