
গোলের পরে উল্লাস দিয়াজের। যুবভারতীতে শনিবার ফাইনালে।
শেষ আপডেট: 4 May 2024 21:17
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান গোল খেয়ে গেল ম্যাচের ৫৩ মিনিটে। সেই দুর্বল ডিফেন্সের কারণেই বাগানকে গোল খেতে হয়েছে। মুম্বইয়ের পক্ষে গোল করলেন দিয়াজ পেরেরা। শুভাশিস বসু ভাল করে ক্লিয়ার করতে পারলে গোলটাই হয় না। তাঁর এই ধারাবাহিকতা সমস্যার জন্যই বারবার ডুবেছে দল। ফের মুম্বইয়ের হয়ে গোল করলেন বিপিন সিং ম্যাচের ৮১ মিনিটে। মুম্বই এগিয়ে ২-১ গোলে।
ম্যাচের ৪৩ মিনিটে কামিন্স যে গোলটি করে দলকে এগিয়ে দিলেন, তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট ছিল না। কারণ গত ম্যাচের মতোই দিমিত্রির দূরপাল্লার শট ফিরে এলে কামিন্স গোল করে ১-০ এগিয়ে দিলেন মোহনবাগানকে।
আইএসএল ফাইনালের বিরতির আগে পর্যন্ত ম্যাচ দেখে বোঝা যাবে না খেলা কোথায় হচ্ছে। সেইসময় মনে হওয়া স্বাভাবিক খেলা যুবভারতী নয়, হচ্ছে মুম্বইয়ের মাঠে। একের পর এক আক্রমণে মোহনবাগানকে চেপে ধরেছে বিপক্ষ দল মুম্বই সিটি এফসি।
মোহনবাগানের রক্ষণাত্মক কৌশলে মাথাচাড়া দিয়ে উঠেছে মুম্বই, যারা রেকর্ডে বাগানের চেয়ে এগিয়ে শুরু করেছে। মোহনবাগান কেন এত খোলসে ঢুকে থাকল, বোধগম্য হচ্ছে না সমর্থকদেরও। বরং মুম্বই কোচ পিটার ক্রাতকি দেখিয়ে দিলেন যুবভারতীর সমর্থনের বিপরীতেও ভাল ফুটবল উপহার দেওয়া যায়।
মোহনবাগান চলতি ম্যাচে সেইভাবে আক্রমণ দানা বাঁধতে পারেনি। বরং মুম্বই অনেক পরিকল্পিত খেলছে। বাকি ম্যাচে বাগানের ফুটবলাররা গা ঝাড়া না দিতে পারলে সমস্যা রয়েছে।