Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

MS Dhoni: ‘উড়াও বাবর আজম কা গিল্লি’, পাকিস্তানের বিরুদ্ধে ‘বদলা’ নিতে মরিয়া ধোনি

ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, ধোনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের সঙ্গে স্লোগান তুলছেন।

MS Dhoni: ‘উড়াও বাবর আজম কা গিল্লি’, পাকিস্তানের বিরুদ্ধে ‘বদলা’ নিতে মরিয়া ধোনি

মহেন্দ্র সিং ধোনি এবং বাবার আজম

শেষ আপডেট: 10 February 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও আপাতত এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমনকী, টিম ইন্ডিয়ার সমর্থকদের নিয়ে তিনি স্লোগান তুলতেও শুরু করেছেন।

‘ক্যাপ্টেন কুল’ নামে খ্যাত মহেন্দ্র সিং ধোনিকে সম্প্রতি ব্রডকাস্টার স্টার স্পোর্টসের একটি প্রোমো ভিডিওয় দেখতে পাওয়া গিয়েছে। সেখানে তাঁকে একেবারে নয়া অবতারে দেখতে পাওয়া গিয়েছে। এই প্রোমোয় ধোনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের স্লোগান দিতে শেখাচ্ছেন। এই ব্যাপারটা আগে কখনও কেউ কল্পনাও করতে পারেননি।

সমর্থকদের সঙ্গে স্লোগান তুললেন মহেন্দ্র সিং ধোনি

ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, ধোনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের সঙ্গে স্লোগান তুলছেন। মাহির মুখে শুনতে পাওয়া যাচ্ছে, ‘মাচিস কী তিল্লি, উড়াও বাবর আজম কা গিল্লি’। সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘এক, দো, তিন চার...’ জবাবে সমর্থকরা বলেন, ‘হিটম্যান শাহিন কো চৌকা মার।’ এরপর ধোনি আবারও প্রশ্ন করেন, আসমান মে কিতনে তারে...। জবাবে ফ্যানেরা বলেন, টুটেঙ্গে উনকে টিভি সারে। অবশেষে ধোনি বলেন, আপনা নম্বর আগলা হে, ফ্যানেরা চিৎকার করেন যে ২০১৭ কা লেনা বদলা হে।

এই প্রোমোটা শ্যুট করে মজা পেয়েছি - ধোনি

জানিয়ে রাখি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা ম্য়াচ টিম ইন্ডিয়া দুবাইয়ে খেলবে। এই ম্য়াচ নিয়ে ধোনি বললেন, ‘ভারত বনাম পাকিস্তান ক্রিকেট বিশ্বের সবথেকে বড় দ্বৈরথ। এই ম্যাচ আয়োজন করা হলেই একটা আলাদা এনার্জি ফিল করা যায়। এই প্রোমোটা শ্যুট করে খুব আনন্দ পেয়েছি। কারণ ফ্যানেদের উত্তেজনা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। প্রত্যেকটা স্লোগানের পিছনে কতটা উন্মাদনা, পাগলামি থাকে, সেটা বুঝতে পারছি।’


```