Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আইএসএল ফাইনালে মোহনবাগান কোথায় এগিয়ে? কোথায় দুর্বলতা রয়েছে হাবাসের দলের

কলকাতায় এইপ্রথম আইএসএল ফাইনাল। সেই কারণেই বাড়তি আকর্ষণ রয়েছে এই ম্যাচ ঘিরে। মোহনবাগান সারা টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেছে। তাদের দলের ফরোয়ার্ডরা দেশের সেরা।

আইএসএল ফাইনালে মোহনবাগান কোথায় এগিয়ে? কোথায় দুর্বলতা রয়েছে হাবাসের দলের

মোহনবাগানের অনুশীলনে গোলমেশিন দিমিত্রি পেত্রাতোস।

শেষ আপডেট: 4 May 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: আজ শনিবার যুবভারতীতে সন্ধ্যায় মহারণ। আইএসএল ফাইনালে মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি। যারা দুটি দলের পরিসংখ্যানগত বিচারে এগিয়ে রয়েছে। কিন্তু ফাইনাল এমন একটি ম্যাচ যেখানে কোনও আগাম ঘোষণা চলে না। যে দল নিজেদের সেরা ছন্দে থাকবে, তারাই বাজিমাত করবে।

শনিবার কলকাতাসহ সারা বাংলার বিভিন্ন অঞ্চলে মোহনবাগানের পতাকা নিয়ে উৎসব শুরু হয়ে গিয়েছে। যুবভারতীতে মোট ৬৬ হাজার দর্শক হবেই, অন্তত টিকিটের যা চাহিদা ছিল এই ম্যাচ ঘিরে।

কলকাতায় এইপ্রথম আইএসএল ফাইনাল। সেই কারণেই বাড়তি আকর্ষণ রয়েছে এই ম্যাচ ঘিরে। মোহনবাগান সারা টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেছে। তাদের দলের ফরোয়ার্ডরা দেশের সেরা। এমনিতেই চার ম্যাচ সাসপেন্ড হওয়ায় আর্মান্দো সাদিকু এ ম্যাচে নেই। না হলে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, মনবীর সিং ও লিস্টন কোলাসোরা সবাই গোল করতে পারেন। সাহালও ফিট, তিনিও পিছন থেকে এসে গোল করতে ওস্তাদ। তাই হাবাসের দলের গোল পেতে সমস্যা হওয়ার কথা নয়। তাদের মাঝমাঠেও রয়েছেন দলের নিউক্লিয়াস জনি কাউকো। যিনি পুরো দলকে মাঝমাঠে থেকে চালনা করেন।

গোলরক্ষক পজিশনে বিশাল কাইথের প্রতি দলের সতীর্থ ফুটবলারদের তো বটেই, পাশাপাশি সমর্থকদেরও ভরসা রয়েছে। সমস্যা একমাত্র রক্ষণভাগ। হেক্টর গোল দিতে ওপরে চলে গেলে রক্ষণ ফাঁকা হয়ে যাচ্ছে। দলের অধিনায়ক শুভাশিস বসুর ধারাবাহিকতার অভাব। দুরন্ত ট্যাকলের পরেই এমন ভুল করলেন দল খেয়ে গেল! আনোয়ার আলির মার্কিং সমস্যা রয়েছে। মুম্বইয়ের ছাংতেকে মার্ক না করতে পারলে তিনি বাগানকে বিপদে ফেলবেন। তবে কোচ হাবাসের রণকৌশল নিয়ে আস্থা রয়েছে দলের। তাই শনিবার খেতাব নিয়েই মাঠ ছাড়তে চান সবুজ মেরুন যোদ্ধারা।


```