Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Naqvi Asia Cup: কিছু ভুল করিনি, ট্রফি চাইলে দুবাইয়ের অফিসে আসুন, সূর্যকুমারদের উদ্দেশে নকভি

ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পরে ভারতীয় দল ট্রফি গ্রহণে রাজি হয়নি— কারণ মঞ্চে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী তথা এসিসি সভাপতি মহসিন নকভির।

Naqvi Asia Cup: কিছু ভুল করিনি, ট্রফি চাইলে দুবাইয়ের অফিসে আসুন, সূর্যকুমারদের উদ্দেশে নকভি

মোহসিন নকভি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 October 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) ২০২৫ ফাইনালের পর ‘ট্রফি-গেট’ আরও ঘনীভূত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি (Mohsin Naqvi) অবশেষে মুখ খুলে জানালেন, তিনি “কিছুই ভুল করেননি” এবং ভারত চাইলে দুবাইয়ে এসিসি-র দফতরে এসে ট্রফি সংগ্রহ করতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বিসিসিআইয়ের কাছে মোটেও ক্ষমা চাননি, ভুল খবর রটেছে।

কী বলেছেন নকভি

মহসিন নকভি লিখেছেন, “এসিসি প্রেসিডেন্ট হিসেবে সেদিনই ট্রফি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও আছি। সত্যিই যদি তারা ট্রফি নিতে চায়, তবে এসিসি অফিসে এসে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে।” পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর ক্ষমা চাওয়ার খবর ‘ভিত্তিহীন’ বলে খণ্ডন করেছেন তিনি।

ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পরে ভারতীয় দল ট্রফি গ্রহণে রাজি হয়নি— কারণ মঞ্চে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী তথা এসিসি সভাপতি মহসিন নকভির। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তের ফলে প্রেজেন্টেশন সেরিমনি দীর্ঘক্ষণ আটকে থাকে এবং শেষমেশ নকভি ট্রফি নিয়ে হাঁটতে শুরু করেন।

এসিসি -র সাম্প্রতিক বৈঠকে ভারতের প্রতিনিধি রাজীব শুক্ল ও আশিষ শেলার স্পষ্ট জানিয়ে দেন— ট্রফি ও জেতা মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। বৈঠকে নকভি এ বিষয়ে সরাসরি প্রতিশ্রুতি দেননি বলে সংবাদমাধ্যমে দাবি।

‘এসিসি অফিসে এসে নিন’— শর্তে ক্ষুব্ধ ভারত

এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে বলে নকভি শর্ত চাপানোয় ভারতীয় ক্রিকেট বোর্ড চটেছে। এর ফলে বিতর্ক আরও তীব্র হয়েছে। বোর্ডের অনেক সদস্যের মতে, নকভি পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে বার্তা দেওয়ার জন্যই এই বেয়াদপি করছেন।

কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, নকভির ইমপিচমেন্টের প্রস্তাব উঠতেই ট্রফিটি আপাতত UAE বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে। তবে এসিসি, বিসিসিআই বা পাকিস্তান ক্রিকেট বোর্ —কোনও পক্ষই এ নিয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা করেনি।

বিসিসিআই সূত্রে ইঙ্গিত— এসিসি অবিলম্বে ট্রফি হস্তান্তর না করলে বিষয়টি আইসিসি-তে তোলা হতে পারে। ভারতীয় বোর্ড বিষয়টা সহজে ছেড়ে দেবে না। এ ব্যাপারে নয়াদিল্লি তথা সাউথ ব্লকেরও পূর্ণ সমর্থন রয়েছে।


```