Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিরাটের জুতোয় পা গলালেন সিরাজ, হায়দরাবাদে খুলে ফেললেন মস্ত বড় রেস্তরাঁ

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই কেরিয়ার চলাকালীনই ব্যবসার দিকে ঝুঁকেছেন। কেউ খুলেছেন ফিটনেস ব্র্যান্ড, কেউ রেস্তরাঁ বা ক্যাফে। 

বিরাটের জুতোয় পা গলালেন সিরাজ, হায়দরাবাদে খুলে ফেললেন মস্ত বড় রেস্তরাঁ

মহম্মদ সিরাজ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 July 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই কেরিয়ার চলাকালীনই ব্যবসার দিকে ঝুঁকেছেন। কেউ খুলেছেন ফিটনেস ব্র্যান্ড, কেউ রেস্তরাঁ বা ক্যাফে। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, জহির খানদের তালিকায় এবার যুক্ত হল নতুন নাম—মহম্মদ সিরাজ।

সম্প্রতি হায়দরাবাদের বুকে নিজস্ব বিলাসবহুল রেস্তরাঁ 'জোহারফা' (Joharfa) চালু করলেন ভারতীয় পেসার। মূলত মুঘল, পার্সিয়ান, আরব এবং চাইনিজ খাবারের উপর জোর দিচ্ছে এই রেস্তরাঁ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সিরাজ জানিয়েছেন, “জোহারফা আমার হৃদয়ের খুব কাছের। হায়দরাবাদ আমাকে পরিচিতি দিয়েছে। এই শহরকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ।”

রেস্তরাঁটি পরিচালনা করছেন অভিজ্ঞ শেফেরা, যাঁরা তাজা উপাদান এবং প্রথাগত রান্নার পদ্ধতি ব্যবহার করে খাবার তৈরি করেন।

বিরাট কোহলির রয়েছে দুই জনপ্রিয় রেস্তরাঁ—দিল্লির 'নুয়েভা' এবং 'ওয়ান8 কমিউন' চেন যা দেশের একাধিক শহরে ছড়িয়ে রয়েছে। জহির খানের ‘ডাইন ফাইন’ এবং ‘টস স্পোর্টস লাউঞ্জ’, কপিল দেবের 'ইলেভেন্স', রবীন্দ্র জাডেজার 'জাড্ডুর ফুড ফিল্ড', এবং সূরেশ রায়নার 'রায়না ইন্ডিয়ান রেস্তরাঁ' ইতিমধ্যেই জনপ্রিয়।

 ২০১৫ সালে হায়দরাবাদ থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন সিরাজ। ২০১৭-তে IPL-এ সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে নেয়। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেন। বর্তমানে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন, IPL ২০২৫-এ যাঁকে ১২.২৫ কোটি টাকায় নেওয়া হয়েছে। BCCI-র গ্রেড এ-র চুক্তিভুক্ত ক্রিকেটার সিরাজ বছরে ৫ কোটি টাকা পান বোর্ডের তরফে।


```