Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

২১ শতকের সেরা ছবি ‘প্যারাসাইট’! নোলান, স্পিলবার্গদের টপকে গেল এশীয় পরিচালকের মাস্টারপিস

নিউ ইয়র্ক টাইমসের দাবি, “পরিচালক বং কোনও একটি জঁর-নির্ভর ছবি নির্মাতা নন। তিনি গল্প বলেন নিজের শর্তে। কখনও কৌতুক, কখনও তীব্র ব্যঙ্গ, সব শেষে এক ভয়াবহ ট্র্যাজেডি, যা দগ্ধ করে দর্শককে।”

২১ শতকের সেরা ছবি ‘প্যারাসাইট’! নোলান, স্পিলবার্গদের টপকে গেল এশীয় পরিচালকের মাস্টারপিস

পরিচালক বং জুন হো

শেষ আপডেট: 5 July 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: হলিউডকে হেলায় হারিয়ে বিশ্বসেরা ‘প্যারাসাইট’। নিউ ইয়র্ক টাইমসের চোখে ২১ শতকের শ্রেষ্ঠ ছবি দক্ষিণ কোরিয়ার এই সমাজচিত্র। নোলান, ফিনচারদের টপকে প্রথম স্থানে এশীয় পরিচালক বং জুন হো-র এই মাস্টারপিস। শতাব্দীর ১০০টি সেরা ছবির তালিকা এবং তার শীর্ষস্থান দখল করে নিয়েছে এই ব্ল্যাক কমেডি।

নিউ ইয়র্ক টাইমসের দাবি, “পরিচালক বং কোনও একটি জঁর-নির্ভর ছবি নির্মাতা নন। তিনি গল্প বলেন নিজের শর্তে। কখনও কৌতুক, কখনও তীব্র ব্যঙ্গ, সব শেষে এক ভয়াবহ ট্র্যাজেডি, যা দগ্ধ করে দর্শককে।”

২০১৯ সালে মুক্তি পাওয়া এই কোরিয়ান ছবি এক গরিব পরিবারের গল্প বলে, যারা ধাপে ধাপে এক ধনী পরিবারের জীবনে ঢুকে পড়ে। অদ্ভুত ঠান্ডা রসবোধ আর সমাজ-সচেতন দৃষ্টিভঙ্গি মিলিয়ে এই ছবি জিতে নিয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে Palme d'Or— প্রথম কোরিয়ান ছবি হিসেবে। মাত্র ১১ মিলিয়ন ডলারে তৈরি এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল ২৫৮ মিলিয়ন ডলার।

তারপর একে একে জয় করেছিল গোল্ডেন গ্লোবস, বাফটা, SAG, এমনকি অস্কারেও ইতিহাস গড়েছিল। কারণ প্যারাসাইট প্রথম নন-ইংলিশ ভাষার ছবি, যা বেস্ট পিকচার বিভাগে অস্কার জিতে নেয়। সঙ্গে আসে আরও তিনটি পুরস্কার, বেস্ট ডিরেকশন, বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে এবং বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম।

যাদের হারিয়ে প্রথম ‘প্যারাসাইট’

নিউ ইয়র্ক টাইমসের এই তালিকায় দ্বিতীয় হয়েছে ডেভিড লিঞ্চের Mulholland Drive, তৃতীয় পল টমাস অ্যান্ডারসনের There Will Be Blood। বাকিগুলি হল,

  • In the Mood for Love (৪)
  • Moonlight (৫)
  • No Country for Old Men (৬)
  • Eternal Sunshine of the Spotless Mind (৭)
  • Get Out (৮)
  • Spirited Away (৯)
  • The Social Network (১০)


চমক দিয়েছে পাঠকদের তালিকাও। ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার সেখানে ৫ নম্বরে থাকলেও, মূল তালিকায় তা গিয়েছে ৮৯ নম্বরে।

এই সম্মান নিছক সিনেমার সাফল্য নয়, বরং ভাষা ও সংস্কৃতির বাধা অতিক্রম করে বিশ্বব্যাপী এক গল্প বলা। 'প্যারাসাইট' যেন প্রমাণ করে দিয়েছে, ভাল সিনেমা বুঝতে কোনও অনুবাদ লাগে না, দরকার শুধু অনুভব করার মন।


```