Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বাবা শশী কাপুর, কিন্তু ছেলে স্টারকিড হয়েও বেছে নেন বিজ্ঞাপন জগৎ, অভিনেতা হয়েও আড়ালে

১৯৭২ সালে 'সিদ্ধার্থ' ছবিতে শিশুশিল্পী রূপে প্রথম অভিনয় করেন কুণাল। ১৯৭৯ সালে শ্যাম বেনেগালের 'জুনুন' ছবিতেও অভিনয় করেন তিনি। 

বাবা শশী কাপুর, কিন্তু ছেলে স্টারকিড হয়েও বেছে নেন বিজ্ঞাপন জগৎ, অভিনেতা হয়েও আড়ালে

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 26 June 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: কাপুর পরিবারের এক অনালোচিত সন্তান তিনি। কখনও লাইমলাইট তাঁকে আকর্ষণ করেনি। অথচ বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক ছবিতে অভিনেতা করেছেন তিনি। কাপুর বংশের এই ব্যক্তির নাম কুণাল কাপুর (Kunal Kapoor)।

২৬ জুন ১৯৫৯ সালে মুম্বইয়ে কাপুর পরিবারে জন্মগ্রহণ করেন ফুটফুটে কুণাল। ভারতীয় আর বিট্রিশ রক্তের সৌন্দর্য ফুটে উঠত কুণালের রূপে। তাঁর বাবা কিংবদন্তি শশী কাপুর (Sashi Kapoor) আর মা জেনিফার ক্যান্ডেল। তাঁর ঠাকুরদা বলিউড ছবির পথিকৃৎ পৃথ্বীরাজ কাপুর। কুণালের দাদু-দিদিমা অর্থাৎ জেনিফারের কেন্ডালের বাবা-মা জিওফ্রে কেন্ডাল এবং লরা লিডেল শেক্সপিয়ারিয়ানা নামে একটি ভ্রমণ থিয়েটার কোম্পানি পরিচালনা করতেন। 

Shashi Kapoor's son Kunal Kapoor returns to acting with Akshay Kumar's  'Singh Is Bliing' | Bollywood News - The Indian Express

বম্বে ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছিলেন কুণাল। কুণাল এমন এক পরিবারে জন্মেছিলেন যেখানে জল হাওয়ার মতো সারাদিন সিনেমা নিয়ে আলোচনা হয়। ১৯৭২ সালে 'সিদ্ধার্থ' ছবিতে শিশুশিল্পী রূপে প্রথম অভিনয় করেন কুণাল। ১৯৭৯ সালে শ্যাম বেনেগালের 'জুনুন' ছবিতেও অভিনয় করেন কুণাল।

১৯৮১ সালে 'আহিস্তা আহিস্তা' ছবি দিয়ে তরুণ কুণালের ডেবিউ হয়। পদ্মিনী কোলাপুরীর বিপরীতে সাহসী চরিত্রে অভিনয় করেন কুণাল। এরপর 'বিজেতা' নামে একটি ছবিতেও অভিনয় করেন তিনি। যে এয়ার ফোর্সে যোগ দেবে বলে স্বপ্ন দেখে কিন্তু আদতে দেশপ্রেমে দেশকে বাঁচাতে সংগ্রাম করে সে।

এরপর গিরিশ কারনাডের 'উৎসব' ও শ্যাম বেনেগালের 'ত্রিকাল' ছবিতে অভিনয় করেন। কিন্তু অভিনয়কে তিনি পেশা হিসেবে নিতে চাননি।

Bollywood Nostalgia | Happy 61st Birthday Kunal Kapoor 🎂 June 28, 1959  Kunal mostly acted in his father Shashi Kapoor's films. He made his debut  with the 1972... | Instagram

যৌবনে কুণাল কাপুরের দেহ সৌষ্ঠবে ইন্দো বিট্রিশ সৌন্দর্য ছিল। কিন্তু প্রধান চরিত্রে তাঁকে সেভাবে ব্যবহার করেনি বলিউড। ছেলে ইচ্ছুক না হওয়াতে তাঁকে ছবির জগতে থাকতে জোরও করেননি শশী কাপুর।

বিজ্ঞাপন জগতে চলে যান কুণাল। উন্নতমানের মেনস্ট্রিম বিজ্ঞাপন বানানো ও প্রযোজনা করায় মন দেন তিনি। বিজ্ঞাপন জগতে কুণাল কাপুর হয়ে ওঠেন রীতিমত ট্রেন্ডসেটার।

তিরিশ বছর পর, আবার অভিনয়ে কামব্যাক করেন কুণাল কাপুর, ২০১৫ সালে 'সিং ইজ ব্লিং' ছবিতে। অ্যামি জ্যাকসনের বাবার চরিত্রে অভিনয় করেন কুণাল। আশুতোষ গোয়ারিকরের 'পানিপথ' ছবিতে নবাব সুজা-উদ-দৌল্লার চরিত্রে অভিনয় করেন তিনি।

Shashi Kapoor's Son Kunal Kapoor With His Son, Wife, and Daughter |  Parents, Brother, Biography

কুণাল বিয়ে করেন বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পির মেয়ে শিনা সিপ্পিকে। দুই সন্তান তাঁদের। পুত্র জাহান কাপুর বলিউডে 'ফারাজ' ছবিতে ডেবিউ করেছেন। মেয়ে শায়রা কাপুর। কিন্তু কুণালের সঙ্গে স্ত্রী শিনার সম্পর্ক টেকেনি। ডিভোর্স হয়ে যায় তাদের। আজ একাই কুণাল কাপুর।


```